বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ সাজিয়ে রেখেছেন মেসি

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৭, ১৬:১৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৬:১৭

বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ সাজিয়ে রেখেছেন মেসি লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে কঠিন পরীক্ষা দিতে হয়েছে আর্জেন্টিনাকে। বাছাইয়ের একেবারে শেষ ম্যাচে গিয়ে রাশিয়া বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের। আজ (শুক্রবার) সেই মহাযজ্ঞের গ্রুপ পর্বের ড্র। রাশিয়ার স্টেট ক্রেমলিন প্যালেসের ড্র ভাগ্য জানার আগেই অবশ্য লিওনেল মেসি মনে মনে সম্ভাব্য একটা গ্রুপ বানিয়ে ফেলেছেন আর্জেন্টিনার জন্য। কারা সেই প্রতিপক্ষ, সেটা অবশ্য পরিষ্কার করেননি তিনি।

আর যাই হোক, স্পেনকে নিশ্চিতভাবে বাদ দিয়ে ঠিক করেছেন নিজেদের গ্রুপ। বিশ্বকাপের এবারের ড্রতে পট করা হয়েছে চার ভাগে। যেটা হয়েছে র‌্যাংকিংয়ের অবস্থান অনুযায়ী। আর্জেন্টিনা প্রথম পটে, আর স্পেন রয়েছে দ্বিতীয় পটে। ড্র ভাগ্যে তাই একই গ্রুপে থাকার সম্ভাবনা আছেন তাদের। যদিও মেসি আগেই জানিয়ে রেখেছেন, গ্রুপ পর্বে তিনি মুখোমুখি হতে চান না স্পেনের।

স্পেন ছাড়াও আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া কিংবা সুইজারল্যান্ড। ঘাম ঝরিয়ে নিশ্চিত করা রাশিয়া বিশ্বকাপে শেষ পর্যন্ত কারা প্রতিপক্ষ হচ্ছে গ্রুপ পর্বে, সেটা জানতে মুখিয়ে আছেন মেসিও। যদিও মনে মনে একটা গ্রুপ ঠিকই সাজিয়ে রেখেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। ‘ফিফা ডটকম’কে দেওয়া সাক্ষাৎকারে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘সম্ভাব্য প্রতিপক্ষদের নিয়ে একটা গ্রুপ ভেবে রেখেছি। এটা (বিশ্বকাপ ড্র) আমি দেখব। ওই সময় আমাদের কোনও অনুশীলন কিংবা ম্যাচ নেই।’

এবারের ড্রয়ের নিয়ম অনুযায়ী, এক মহাদেশের দুই দল থাকতে পারবে না একই গ্রুপে। তবে ইউরোপ অঞ্চলের জন্য বিষয়টি আলাদা। এই অঞ্চলের সর্বোচ্চ দুটি দল থাকতে পারবে একই গ্রুপে। ফিফা ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী