মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা ভালো লাগে জিদানের

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৭, ২০:০৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২০:৩৪

মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা ভালো লাগে জিদানের প্রতি মৌসুমেই চলে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা। তারা দুজন ঘোষণা দিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা না করলেও সবার চোখ থাকে কে কার চেয়ে গোলে ও শিরোপা অর্জনে এগিয়ে! সেরা কে, এনিয়েও প্রশ্ন ওঠে। তাদের মধ্যে এ প্রতিদ্বন্দ্বিতা খুব উপভোগ করেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হওয়ার আগে এই প্রতিদ্বন্দ্বিতা উপভোগের কারণ জানালেন জিদান, ‘এটা সত্যি, তাদের পরিসংখ্যানটা অবিশ্বাস্য। তাদের অগণিত গোলে আমরা আশ্চর্য হই। তারা দুজন সেরা খেলোয়াড়।’

তাদের এই লড়াইটা একে অন্যকে উজ্জীবিত করছে মনে করেন বিশ্বকাপ জয়ী ফরাসি অধিনায়ক, ‘একজন আরেকজনকে আরও উপরে নিয়ে যাচ্ছে। আমি মনে করি এটা চলবে, তাদের প্রতিদ্বন্দ্বিতা আরও হবে।’

লা লিগায় ১০ ম্যাচে এই মৌসুমে মাত্র ২ গোল করেছেন রোনালদো। ক্লাবের নির্ভরযোগ্য ফরোয়ার্ডের এই হালে দুশ্চিন্তায় নেই জিদান, ‘আমি মনে করি (রোনালদোর সেরা ফর্মে না থাকা) এটা কোনও ব্যাপার নয়। কারণ সে বিশাল। যখন কিছু ব্যাপার তার পক্ষে যায় না, তখন সবসময় একটা উপায় ঠিক খুঁজে বের করে।’

রোনালদোর সমালোচকদের জিদান মনে করিয়ে দিলেন গত মৌসুমে ক্লাবে কী করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড, ‘গত মৌসুমেই তো কত চমৎকার খেলেছে। এই মৌসুম শেষ হতে এখনও অনেক দেরি, মাঝপথেই আসিনি। আরও ছয় মাস আছে। রোনালদোর ব্যাপারে সাবধানে থাকুন, সে স্বরূপে ফিরবেই।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী