অগাস্টিনের জোড়া গোলে মোহামেডানের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ২১:৫১আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২১:৫৪

মোহামেডান-ফরাশগঞ্জ ম্যাচের একটি দৃশ্য। ছবি-বাফুফে একে তো কোচ নেই, তার ওপরে আগের তিন ম্যাচে টানা হার! এমন দুঃসময়ে মোহামেডানকে স্বস্তি এনে দিয়েছে বুধবারের জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ঐতিহ্যবাহী দলটি ২-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। দুই গোল করে সাদা-কালো শিবিরের জয়ের নায়ক হাইতির ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন।

১৫ ম্যাচে ষষ্ঠ জয়ের দেখা পাওয়া মোহামেডান ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। সমান ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা ফরাশগঞ্জের সামনে রেলিগেশনের আশঙ্কা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৩ মিনিটে অভিজ্ঞ স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির ব্যর্থতায় গোলের দেখা পায়নি মোহামেডান। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য হতাশ হতে হয়নি তাদের। ৪৬ মিনিটে জোরালো শটে লক্ষ্যভেদ করেছেন অগাস্টিন। ১১ মিনিট পর হাইতির ফরোয়ার্ডের সফল পেনাল্টি ২-০ গোলে এগিয়ে দিয়েছে মোহামেডানকে।

দুই গোলে পিছিয়ে পড়া ফরাশগঞ্জ সমতা ফেরাতে পারতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পারেনি। মিডফিল্ডার জসিম উদ্দিন সুজনের একটি ফ্রিকিক বাধা পায় ক্রসবারে। শেষ দিকে ফরহাদের শট পোস্টে লেগে ফিরে এলে ব্যর্থ মনোরথে মাঠ ছাড়তে হয় পুরোনো ঢাকার দলটিকে। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম