রেকর্ড গড়া রোনালদোর চোখ হ্যাটট্রিক শিরোপায়

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৭, ০৯:২৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১২:২৬

রেকর্ড গড়া রোনালদোর চোখ হ্যাটট্রিক শিরোপায় লা লিগায় ১০ ম্যাচ খেলে মাত্র ২ গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফর্মে নেই বলে সমালোচিত হচ্ছেন তিনি। কিন্তু চ্যাম্পিয়নস লিগে অদম্য রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ গোলদাতা বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গড়লেন আরেকটি নতুন রেকর্ড। ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউটে ওঠা রিয়ালকে এবার হ্যাটট্রিক শিরোপা জেতানোর লক্ষ্য তার।

সান্তিয়াগো বার্নাব্যুতে ৮ মিনিটে মায়োরেলকে গোল বানিয়ে দেওয়ার পর চ্যাম্পিয়নস লিগের ষষ্ঠ ম্যাচেও লক্ষ্যভেদ করেন রোনালদো। বৃহস্পতিবার ক্যারিয়ারের পঞ্চম ব্যালন ডি’অরের জন্য ফেভারিট পর্তুগিজ ফরোয়ার্ড ওই গোলেই গড়েন রেকর্ড। গ্রুপের প্রত্যেক ম্যাচেই গোল করা প্রথম খেলোয়াড় হন ‘সিআরসেভেন’। আর সর্বকালের শীর্ষ গোলদাতার জায়গাটি আরও শক্ত করেন ১১৪তম গোল করে।

চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে ৯ গোল নিয়ে নকআউটে খেলবেন রোনালদো। দলীয় লক্ষ্যটা সেই আগের দুইবারের মতো, ‘আশা করি আমরা আবার চ্যাম্পিয়নস লিগ জিতবো। গ্রুপ পার হওয়াটা ছিল গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য আবার চ্যাম্পিয়নস লিগ জেতা। আমি খুব খুশি যে আমরা জিতে গ্রুপের খেলা শেষ করতে পেরেছি।’

ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সফলতায় বেশি মনোযোগ ফিফা বর্ষসেরা ফুটবলারের, ‘আমি গোল করেছি, দলের দারুণ জয়ে অবদান রাখতে পেরেছি। রেকর্ডও গুরুত্বপূর্ণ। আমার ভালো লাগছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে