২০১৮ সালে ফুটবলকে বিদায় বলবেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৩২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৩২

২০১৮ সালে ফুটবলকে বিদায় বলবেন রোনালদিনহো দুই বছর ধরে খেলার জন্য কোনও ঠিকানা খুঁজে পাননি রোনালদিনহো। আপাতত বার্সেলোনার অ্যাম্বাসেডরের দায়িত্বে আছেন ব্রাজিলিয়ান তারকা। এবার তার সময় এসে গেছে ফুটবলকে বিদায় বলার। ২০১৮ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন তিনি।

ফ্লুমিনেন্স ছাড়ার পর দুই বছর কেটে গেছে, কোনও ক্লাবের জার্সিতে আর দেখা যায়নি রোনালদিনহোকে। এবার তিনি ফুটবলের বাইরের কিছু নিয়ে সময় কাটাতে চান। ১৯৯৮ সালে গ্রেমিওতে যেই ক্যারিয়ারের শুরু, তার সমাপ্তি টানার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।

২০০৪ ও ২০০৫ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় বলেছেন, ‘সময় এসে গেছে। আগামী বছর ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলতে যাচ্ছি আমি।’

২০০২ সালে ব্রাজিলের সঙ্গে বিশ্বকাপ জেতা রোনালদো তার ফুটবলোত্তর পরিকল্পনা জানালেন পরের বাক্যে, ‘ফুটবল থেকে অবসর নেওয়ার পর আমি আমার সঙ্গীতধর্মী প্রকল্প নিয়ে কাজ করব, আমার ফুটবল স্কুলও আছে। এটা আমার জন্য নতুন কিছু হবে, কিন্তু আমাকে মানিয়ে নিতে হবে।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী