বেঞ্চে থাকায় আক্ষেপ নেই মেসির

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৬

বেঞ্চে থাকায় আক্ষেপ নেই মেসির হুট করেই জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ লড়াইয়ে বার্সেলোনার একাদশে ছিলেন না লিওনেল মেসি। কোচ এরনেস্তো ভালভারদেকে এনিয়ে প্রশ্ন শুনতে হয়েছিল গত নভেম্বরে গোলশূন্য ড্রর ওই ম্যাচ শেষে। স্পোর্তিং সিপির বিপক্ষে মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচেও বেঞ্চে ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু এই দুটি ম্যাচের একাদশে না থাকায় আক্ষেপ হচ্ছে না মেসির। বরং ক্যারিয়ারের এই পর্যায়ে এসে মাঝেমধ্যে এমন বিশ্রাম ভালো লাগছে তার।

ন্যু ক্যাম্পে লুই এনরিকের অধীনে প্রায় প্রত্যেক মিনিট বার্সেলোনার জার্সিতে খেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। বলতে গেলে, বেঞ্চে কখনও দেখা যায়নি তাকে। কিন্তু ভালভারদের অধীনে মৌসুমের শুরুর দিকে দুটি ম্যাচে দেখা গেলো না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে। অবশ্য দুটি ম্যাচেই দ্বিতীয়ার্ধে বদলি নেমেছেন তিনি। ভক্তদের জন্য এটা অবাক করা হলেও মেসি বলছেন, মৌসুমের শেষ পর্যন্ত শীর্ষে থাকার ভালো উপায় এটা।

এক সাক্ষাৎকারে বার্সেলোনার তারকা বলেছেন, ‘আমাকে বুঝতে হবে যে মৌসুমটা খুব লম্বা। মাঝেমধ্যে কিছু সময় খুব গুরুত্বপূর্ণ। বছরখানেক আগে আমার শরীর এরকম ক্লান্ত লাগতো না, যতটা না এখন লাগে।’

আগামী জুনে বিশ্বকাপ, তাই ফুরফুরে মেজাজে থাকার জন্য বিশ্রাম দরকার মেসির, ‘বদলি হয়ে মাঠে নামার অবশ্যই কষ্টের। কিন্তু আমাকে বুঝতে হবে, এটা আমার ভালোর জন্যই।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম