বেল-বেনজিমার সঙ্গে মাঠে নামতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৫২

রিয়ালের ‘বিবিসি’ জিনেদিন জিদানেরও চাওয়া ‘বিবিসি’কে একসঙ্গে মাঠে দেখার। কিন্তু গ্যারেথ বেল যে চোট কাটিয়ে ফিরতেই পারছেন না! মাঝে কোপা দেল রে’র এক ম্যাচে ফিরলেও আবার চোট পেয়ে চলে যান মাঠের বাইরে। এবার ফিট হয়ে খেলতে গেছেন রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপ। দীর্ঘদিন পর তাই আবার সুযোগ হচ্ছে রিয়ালের আক্রমণভাগের ত্রিশূলকে একসঙ্গে দেখার। জিদানের মতো ক্রিস্তিয়ানো রোনালদোও মাঠে দেখতে চাইছেন ‘বিবিসি’কে।

করিম বেনজিমা, গ্যারেথ বেল ও ক্রিস্তিয়ানো রোনালদোর নামের অক্ষর মিলিয়ে স্প্যানিশ মিডিয়া তৈরি করে ‘বিবিসি’। বিশ্বের সেরা আক্রমণভাগ বানিয়ে শুরুতে দুর্দান্ত পারফরম করলেও চলতি মৌসুমে একসঙ্গে নামার সুযোগ হয়নি তাদের। ক্লাব বিশ্বকাপের স্কোয়াডে বেল থাকায় আবার তৈরি হয়েছে তাদের একসঙ্গে খেলার সম্ভাবনা। রোনালদো খুব করে চাইছেন ‘বিবিসি’কে মাঠে দেখতে, ‘পুরো স্কোয়াড দেখতে পেয়ে আমি ভীষণ খুশি, আর সেটা শুধুমাত্র করিম (বেনজিমা) ও গ্যাজ (বেল) আছে বলে নয়। ভালো লাগছে দলে কোনও ইনজুরি নেই দেখে, এটা খুব ভালো ব্যাপার। ব্যাপারটা দারুণ হবে যদি বিবিসি আবার একসঙ্গে খেলতে পারে।’

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ আল জাজিরা। সব মহাদেশের সেরা ক্লাব নিয়ে গড়া এই টুর্নামেন্ট রোনালদো ইতিমধ্যেই জিতেছেন রিয়ালের হয়ে। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতেও আছে জয়ের অভিজ্ঞতা। এবারও জিততে চান শিরোপাটি, ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা। অবশ্যই এখানে খেলতে পারাটা আনন্দের, কেননা আপনি তখনই এখানে খেলতে পারবেন, যখন জিততে পারবেন চ্যাম্পিয়নস লিগ।’ সঙ্গে যোগ করলেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপ জেতার সুযোগ হয়েছে আমার, মানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছি। আবারও শিরোপা জিততে চাই এবং যদি সম্ভব হয় গোল করে এই কাপটা জিততে সাহায্য করতে চাই দলকে।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী