মেসির বিশ্বাস তার ঋণ শোধ করবে ফুটবল

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৭

মেসির বিশ্বাস তার ঋণ শোধ করবে ফুটবল বিশ্বকাপে ওঠা নিয়েই শঙ্কায় ছিল আর্জেন্টিনা। সেখানে ত্রাতা হলেন লিওনেল মেসি। গত অক্টোবরে বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে নিলেন রাশিয়া বিশ্বকাপে। এবার ভালো কোনও স্মৃতি নিয়ে রাশিয়ায় মিশন শেষ করতে আশাবাদী আর্জেন্টাইন অধিনায়ক।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ শেষে ৩-১ গোলের জয়ের নায়ককে নিয়ে কোচ হোর্হে সাম্পাওলি বলেছিলেন, ‘মেসি বিশ্বকাপের জন্য ফুটবলের কাছে ঋণী না, ফুটবলই বিশ্বকাপের জন্য তার কাছে ঋণী।’ জাতীয় দলের কোচের এ বক্তব্যে সহাস্য মেসি বলেছেন, ‘আমি আশাবাদী ফুটবল তার ঋণ পরিশোধ করবে।’ ফিফাকে সাক্ষাৎকারে বার্সেলোনা ফরোয়ার্ড যোগ করেন, ‘হোর্হে সাম্পাওলির কী বলেছেন আমি শুনেছি। এমনকি তিনি নিজেই আমাকে এ কথা বলেছেন।’

২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ফাইনালে হারের কষ্ট কখনও পুরোপুরি মুছে যাবে না স্বীকার করলেন মেসি, ‘না, কখনও এই কষ্ট যাবে বলে মনে হয় না। যা ঘটেছে, সেটা নিয়েই জীবন পার করতে হবে। সবসময় এটা থাকবে। বিশ্বকাপ সুন্দর মুহূর্ত উপহার দেয়, আবার খুব কষ্টও।’

বাছাইয়ের বাধা যতটা কষ্টে আর্জেন্টিনার পার হয়েছে, তার চেয়েও বেশি শক্তিশালী হবে মূল পর্বে। মেসির বিশ্বাস এমনটাই, ‘ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পর দলের অনুভূতি অন্যরকম। ওই ম্যাচের সঙ্গে সব ভয় ও দুশ্চিন্তা পেছনে ফেলেছে আর্জেন্টিনা। পরিবেশটা অনেকখানি পাল্টে গেছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের