ক্লাসিকোতে বেশির ভাগ সময়ই হেঁটেছেন মেসি!

স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৭, ১২:২৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১২:২৬

ক্লাসিকোতে বেশির ভাগ সময়ই হেঁটেছেন মেসি! লা লিগা মৌসুমের প্রথম এল ক্লাসিকো হয়ে গেলো গত শনিবার। যাতে লিওনেল মেসির নৈপুণ্যে ৩-০ গোলে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। অথচ এই ম্যাচে তেমন একটা খাটতে হয়নি আর্জেন্টাইন ফরোয়ার্ডকে! তার পুরো ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করে এ কথাই বলছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পেরিওডিকো।

এল ক্লাসিকো শেষ হলেও রেশ কাটেনি এই ম্যাচের। কীভাবে কাতালানদের কাছে চ্যাম্পিয়নরা হারলো, সেটা নিয়ে চলছে বিশ্লেষণ। এল পেরিওডিকো তাদের বিশ্লেষণে খুঁজে পেয়েছে, ৯০ মিনিটের পারফরম্যান্সের বেশির ভাগ সময়ই হেঁটেছেন মেসি।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে ম্যাচের ৮৩.১ শতাংশ সময় হেঁটে খেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ‘জগিং’ করেছেন ১০.৮ শতাংশ, দৌড়ে খেলেছেন ৪.৯৫ শতাংশ আর সর্বশক্তি দিয়ে দৌড় অর্থাৎ ‘স্প্রিন্টিং’ ছিল ১.১৫ শতাংশ সময়।

এমন ‘আলসে’ পারফরম্যান্স করেও রিয়ালের চেয়ে এগিয়ে ছিলেন মেসি। কেবল একাই সফল ড্রিবলিং (৬টি) করেছেন রিয়ালের (২) চেয়ে তিনগুণ বেশি। এছাড়া গোল করেছেন একটি, অ্যালেইক্স ভিদালকে দিয়ে করান আরও একটি গোল এবং সুযোগও তৈরী করেছিলেন বেশ কয়েকবার; সবই রিয়ালের চেয়ে বেশি।

বিশ্লেষকরা বলছেন, ঠিক সময়ের সদ্ব্যবহারের জন্য শক্তি জমা রাখতেই ম্যাচের বেশির ভাগ সময় হাঁটার মধ্যে থাকেন মেসি। এই লিগ মৌসুমে বার্সার একমাত্র আউটফিল্ড খেলোয়াড় হিসেবে প্রত্যেক ম্যাচ খেলেছেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী