মেয়েদের আরেকটি ফুটবল টুর্নামেন্ট শুরু বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৭, ২২:৪১আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ২২:৪১

ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলনে জেএফএ কাপ, বঙ্গমাতা ও জাতীয় চ্যাম্পিয়নশিপের পর মেয়েদের ফুটবলে যোগ হচ্ছে আরেকটি টুর্নামেন্ট। তবে তা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নয়, ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে।

তৃণমূল পর্যায়ের প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করতে এই টুর্নামেন্টের আয়োজন করেছে সংস্থাটি। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বুধবার শুরু এই প্রতিযোগিতায় অংশ নেবে ১৪টি দল।

নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৩১ ডিসেম্বর। এই টুর্নামেন্টে জাতীয় দল ও সার্ভিসেস সংস্থার কোনও ফুটবলার অংশ নিতে পারবেন না।

এ উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফাহমিদা খানম, সহ-সভাপতি কামরুন্নাহর ডানা এবং সাধারণ সম্পাদক ফরহাদ জেসমিন লিটি।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী