বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন মেসি-সুয়ারেস

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৮, ২০:৩৭আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২০:৩৭

বার্সেলোনার অনুশীলনে মেসি বড়দিন ও নতুন বছরের উৎসব শেষে বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি ও লুই সুয়ারেস। মঙ্গলবার কঠোর অনুশীলন করেছেন তারা।

বড়দিন ও শীতকালীন ছুটিতে আর্জেন্টিনায় ফিরে গিয়েছিলেন মেসি। পরিবারের সঙ্গে লাতিন আমেরিকার দেশটিতেই কাটিয়েছেন বড়দিন। উৎসব শেষে আর্জেন্টাইন অধিনায়ক ফিরেছেন বার্সেলোনায়। শুধু ফেরা নয়, অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি দলের সঙ্গে। তার সঙ্গে ছুটি কাটিয়ে বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছেন আক্রমণভাগের সঙ্গী সুয়ারেস।

কোচ এরনেস্তো ভালভারদের সঙ্গে সুয়ারেস সেল্তা ভিগোর বিপক্ষে কোপা দেল রে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বার্সেলোনার নতুন মিশন। বৃহস্পতিবার দিবাগত রাতে সেল্তার বিপক্ষে কাপের প্রথম লেগের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মেসি-সুয়ারেস। তাদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন তারকা হাভিয়ের মাসচেরানোও। শীতকালীন ছুটি শেষে লাতিন আমেরিকার তিন তারকা অনুশীলনে কাটিয়েছেন অনেকটা সময়। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি