বিজেএমসিকে হারিয়ে রেলিগেশন এড়ালো আরামবাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৮, ২১:৫৩আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ২১:৫৩

আরামবাগ-বিজেএমসি ম্যাচের একটি মুহূর্ত। ছবি-বাফুফে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ শেষে এএফসি কাপে সাইফ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা কোচের দায়িত্ব পালন করবেন মারুফুল হক। তার আগে লিগে আরামবাগকে রেলিগেশন থেকে রক্ষা করেছেন উয়েফা ‘এ’ লাইসেন্স প্রাপ্ত এই কোচ।

সোমবার বিজেএমসিকে ১-০ গোলে হারিয়ে দুশ্চিন্তামুক্ত হয়েছে মারুফুলের দল। ২১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে আরামবাগ। সমান ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ করা বিজেএমসির অবস্থান নবম।  

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৮৩ মিনিটে জয়সূচক গোলের দেখা পেয়েছে আরামবাগ। সুমন আলীর কর্নার থেকে লক্ষ্যভেদ করেছেন বদলি ডিফেন্ডার মোহাম্মদ আরিফ।

অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে। ২১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শেখ রাসেল ষষ্ঠ আর ১৫ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে রহমতগঞ্জ।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী