বিশ্বকাপে খেলার স্বপ্ন তেভেজের

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০১৮, ২০:৩৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ২০:৩৭

কার্লোস তেভেজ বোকা জুনিয়র্সে ফিরেই নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন কার্লোস তেভেজ। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও রাশিয়া বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

শৈশবের ক্লাবে ফিরেছেন তেভেজ। সাংহাই সেনহুয়া ছেড়ে তৃতীয় দফায় যোগ দিয়েছেন তিনি বোকা জুনিয়র্সে। চাইনিজ সুপার লিগের ক্লাবটির সঙ্গে চুক্তির এক বছরও পূর্ণ হয়নি, তার আগেই দেশে ফিরে এসেছেন তিনি। ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন তারকা এশিয়ার দেশটিতে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। লাতিন ও ইউরোপিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হিসেবে তেভেজ যোগ দিয়েছিলেন চাইনিজ লিগে। অথচ সেই তিনিই কিনা ২০১৭ সালের লিগ পর্বে করেছেন মাত্র ৪ গোল!

তাই আবার ফিরে এসেছেন বোকায়। শনিবার সাংহাই সেনহুয়া তাকে ছেড়ে দিলে বোকার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তেভেজ। সেখানেই তিনি জানিয়েছেন, রাশিয়া বিশ্বকাপে খেলার স্বপ্নের কথা। যদিও আলবিসেলেস্তে কোচ হোর্হে সাম্পাওলির পরিকল্পনায় তার না থাকার সম্ভাবনাই বেশি। একে অনেকটা সময় তিনি জাতীয় দলের বাইরে, এর ওপর চাইনিজ লিগেও ছিলেন ব্যর্থ। আক্রমণভাগে সাম্পাওলির পরিকল্পনায় লিওনেল মেসির সঙ্গে আছেন গনসালো হিগুয়েইন, সের্হিয়ো আগুয়েরো ও মাউরো ইকার্দি।

যদিও রাশিয়া বিশ্বকাপের দলে থাকার আশা ছেড়ে দিচ্ছেন না তেভেজ। মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ফুটবল খেলার জন্য আমার হাতে আর খুব বেশি সময় নেই। যদি বিশ্বকাপের কথা বলা হয়, তাহলে বলব আমার মতো বয়সের কারও জন্য এটা চমৎকার একটা ব্যাপার। নতুন করে নিজেকে চেনানোর একটা জায়গাও বটে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের