নেইমার-রাবিওর গোলে লিগ কাপ সেমিতে পিএসজি

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০১৮, ১১:৩১আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১১:৩৭

গোল করে নেইমারের উদযাপন টানা পঞ্চম ফরাসি লিগ কাপ জয়ের পথে প্যারিস সেন্ত জার্মেই। বুধবার এমিয়েঁর বিপক্ষে ২-০ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে তারা।

স্বাগতিক এমিয়েঁ প্রায় এক ঘণ্টা ১০ জন নিয়ে খেলেছে। গোলরক্ষক রেগিস গার্টনার ৩৪ মিনিটে ডিবক্সের বাইরে কাইলিয়ান এমবাপেকে কড়া ট্যাকল করে লাল কার্ড দেখেন। তবে প্রথমার্ধে সুবিধা করতে পারেনি পিএসজি।

এদিনসন কাভানিকে ছাড়া জয়ের দেখা পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে পিএসজিকে। ছুটি শেষে দেরী করে ফেরায় দলে জায়গা পাননি উরুগুয়ান স্ট্রাইকার।

পিএসজি গোলের দেখা পেয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে গোলটি করেন নেইমার। ডিবক্সের মধ্যে এমিয়েঁর অধিনায়ক থমাস মনকোনদুইর ফাউলের শিকার হওয়ার পর পেনাল্টি গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সব ধরনের প্রতিযোগিতায় এটি ছিল তার ২০তম গোল।

প্রথম গোলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় পিএসজির হাতে। তাদের জয় সুনিশ্চিত হয় ৭৮ মিনিটে। হেডে লক্ষ্যভেদ করেন আদ্রিয়েন রাবিও। গোললাইন প্রযুক্তি ব্যবহার করে প্রায় এক মিনিট পর গোল নিশ্চিত করেন রেফারি নিকোলাস রেইনভিল।

লিগ কাপের সেমিতে পিএসজি মুখোমুখি হবে রেনের। তুঁলোর বিপক্ষে ৪-২ গোলে জিতেছে দলটি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের