বার্সেলোনার সামনে এস্পানিওল, রিয়ালের প্রতিপক্ষ লেহানেস

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০১৮, ১৮:০৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৮:০৯

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের ড্র কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের ড্র বার্সেলোনার সামনে দাঁড় করিয়েছে এস্পানিওলকে। রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে লেহানেসের। আর অ্যাতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ সেভিয়া।

কাতালান ডার্বির মঞ্চ তৈরি হয়ে গেল কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে। শেষ আটে বার্সেলোনা মুখোমুখি হবে কাতালুনিয়ার আরেক ক্লাব এস্পানিওলের। এবারের লিগ মৌসুমে ঘরের মাঠে এস্পানিওলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে এরনেস্তো ভালভারদের দল। লেভান্তেকে হারিয়ে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা সেই দলটির বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

ড্র ভাগ্য রিয়াল মাদ্রিদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে লেহানেসকে। নুমানচিয়ার বিপক্ষে দ্বিতীয় লেগ ২-২ গোলে ড্র করেও শেষ আট নিশ্চিত করে তারা প্রথম লেগ ৩-০ গোলে জেতায়। তাদের প্রতিপক্ষ লেহানেস শেষ ষোলোতে হারিয়েছে ভিয়ারিয়ালকে।

কঠিন পরীক্ষা দিতে হবে রিয়ালের নগর প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদকে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সেভিয়া। ভ্যালেন্সিয়াকেও পাড়ি দিতে হবে কঠিন পথ। লা লিগার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা দলটির প্রতিপক্ষ গতবারের রানার্স-আপ আলাভেস। মার্কা

শেষ আটের লাইনআপ:

বার্সেলোনা-এস্পানিওল

রিয়াল মাদ্রিদ-লেহানেস

অ্যাতলেতিকো মাদ্রিদ-সেভিয়া

ভ্যালেন্সিয়া-আলাভেস

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী