ডিসেম্বরের সেরা হয়ে গার্দিওলার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৮, ১৯:২৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৯:৩৬

ডিসেম্বরের সেরা হয়ে গার্দিওলার রেকর্ড ইংলিশ প্রিমিয়ার লিগে গত ডিসেম্বরেও মাসের সেরা কোচ হলেন পেপ গার্দিওলা। টানা চার মাস এই পুরস্কার জিতে ম্যানচেস্টার সিটির কোচ গড়লেন রেকর্ডও।

সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে মাসের সেরা কোচ হয়েছিলেন গার্দিওলা। প্রথম কোচ হিসেবে কেউ টানা চারটি মাস সেরা হলো। এর আগে চেলসিকে গত মৌসুমে শিরোপা জেতানোর পথে টানা তিন মাস সেরা হয়েছিলেন আন্তোনিও কন্তে।

গত ডিসেম্বরে ছয়টি জয় ও একটি ড্র করেছিল ম্যানসিটি। যার মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউকে ২-১ গোলে হারায় তারা। এছাড়া তারা টটেনহ্যাম হটস্পারকে উড়িয়ে দিয়েছিল ৪-১ গোলে। যদিও শীর্ষ লিগে তাদের টানা ১৮ ম্যাচের জয়যাত্রা থেমেছিল ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্রতে। ১৪ পয়েন্টের ব্যবধানে এখন তারা টেবিলের শীর্ষে।

সিটিজেনদের রেকর্ডবহুল মৌসুম এটা। তাদের দুর্দান্ত পথচলায় এবার রেকর্ড বইয়ে নাম লিখলেন গার্দিওলাও। বার্সেলোনার সাবেক কোচের সঙ্গে কন্তে, এভারটনের স্যাম অ্যালারডাইস, ক্রিস্টাল প্যালেসের রয় হজসন, লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ ও টটেনহ্যামের মাউরিসিও পচেত্তিনো ছিলেন ডিসেম্বরের সেরা হওয়ার সংক্ষিপ্ত তালিকায়। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম