নেইমারকে নিয়ে রিয়ালের গুজবে ‘বিচলিত’ নয় পিএসজি

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৮, ২২:৩৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২২:৩৫

নেইমারকে নিয়ে রিয়ালের গুজবে ‘বিচলিত’ নয় পিএসজি রিয়াল মাদ্রিদ চুক্তি করতে যাচ্ছে নেইমারের সঙ্গে- স্প্যানিশ মিডিয়ায় এমন খবর কয়েক দিন ধরে। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে এমন গুজব অস্থির করে তুলতে পারবে না পিএসজিকে, জানালেন কোচ উনাই এমেরি।

আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল ও পিএসজি। ফরাসি ক্লাব কোচের দাবি, ওই লড়াইয়ের আগে ‘মেন্টাল গেম’ খেলছে ইউরোপীয় চ্যাম্পিয়নরা। কিন্তু রিয়ালে নেইমারের যোগ দিতে যাওয়ার গুজবে বিচলিত নয় লিগ ওয়ানের শীর্ষ দল।

পিএসজি কোচ এমেরি বলেছেন, ‘দলের মানসিকতা এখনও চাঙ্গা, অনেক শক্ত আছে। ফরাসি কাপ ও লিগ কাপে তারা সেটা দেখিয়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার প্রস্তুতিতেও এমনই থাকবে তারা।’ অন্যরা তাদের অস্থির করে তুলতে চাইলেও লাভ হবে না জানালেন তিনি, ‘ক্লাব অভিজ্ঞ এবং আমিও। লোকজন বাইরে থেকে আমাদের বিচলিত করার চেষ্টা করতে পারে।’

শুক্রবার মার্কা নতুন করে নেইমারের রিয়ালে যাওয়ার খবর ছেপেছে। সেটাই উল্লেখ করলেন এমেরি, ‘দেখুন, একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র (মার্কা) নেইমারকে আবারও রিয়ালে পাঠাচ্ছে। এটা আমাদের মোটেও বিচলিত করছে না। আমরা জানি কে আমাদের অস্থির করে তুলতে চাইছে। সেটা থেকে আমরা আমাদের রক্ষা করছি। আমরা স্বাভাবিক আছি।’ ইএসপিএনএফসি, গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী