তেভেজের ৪০ মিলিয়ন ইউরোর ‘অবকাশ যাপন’

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৮, ২০:০৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২০:০৯

তেভেজের ৪০ মিলিয়ন ইউরোর ‘অবকাশ যাপন’ সাংহাই সেনহুয়া তাকে করেছিল বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। যদিও সেখানে দুঃসময় কাটিয়ে কার্লোস তেভেজ আবার ফিরেছেন বোকা জুনিয়র্সে। চীনে কাটানো সময়কে আর্জেন্টাইন ফরোয়ার্ড উল্লেখ করেছেন ‘অবকাশ যাপন’ হিসেবে।

২০১৬ সালের ডিসেম্বরে তেভেজ নাম লেখান চাইনিজ সুপার লিগের ক্লাব সাংহাই সেনহুয়ায়। বিশ্ব মিডিয়ার খবর ছিল, চাইনিজ ক্লাবটির সঙ্গে চুক্তিতে বছরে ৪০ মিলিয়ন ইউরো বেতন পাবেন এই ফরোয়ার্ড। যদিও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা কঠিন সময় পার করেছেন চীনে। চাইনিজ সুপার লিগে কাটানো সাত মাসে খেলেছেন মাত্র ২০ ম্যাচ, যেখানে তার গোল মাত্র ৪টি। মাঠের বাজে পারফরম্যান্সের সঙ্গে চীনের ফুটবলপ্রেমীদের অভিযোগ ছিল তার অপেশাদার মনোভাব নিয়েও।

চীন থেকে আবার আর্জেন্টিনায় ফিরেছেন তেভেজ। এশিয়ার দেশটিতে কাটানো সময়কে মজা করে ‘অবকাশ যাপন’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। আর্জেন্টাইন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই ফরোয়ার্ড বলেছেন, ‘চীনে আমি সাত মাসের অবকাশ যাপনে ছিলাম।’

চাইনিজ লিগে তার কাজটা ঠিক কী ছিল, সেটাও নিশ্চিত নন তেভেজ, ‘ঠিক আছে সাংহাই কোচ ও সভাপতি আমাকে নিয়ে সমালোচনা করেছেন। ঠিক জানি না ওখানে আমি কী করেছি।’ জুভেন্টাসে দুই বছর কাটিয়ে ২০১৫ সালে জুনে তেভেজ ফিরে আসেন বোকা জুনিয়র্সে। আর্জেন্টাইন ক্লাবটিতে ১৮ মাসের ক্যারিয়ার শেষ করেন সাংহাই সেনহুয়াতে যোগ দিয়ে। যদিও হতাশাজনক সাতটি মাস কাটিয়ে ফিরে এসেছেন ‘ঘরের ক্লাবে’। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম