আরেকটি অভিষেকে জ্বলে ওঠার অপেক্ষায় সাইফ স্পোর্টিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ১৯:৩৭আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৯:৪৯

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবের অনুশীলন। ছবি-বাফুফে সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথমবারের মতো খেলেছে সাইফ স্পোর্টিং ক্লাব। অভিষেকটা খারাপ হয়নি, চতুর্থ হয়েছে নবাগত দলটি। এবার তাদের সামনে এশিয়ার গুরুত্বপূর্ণ ক্লাব টুর্নামেন্ট এএফসি কাপের ‘মিশন’। এএফসি কাপের অভিষেকও স্মরণীয় করে রাখার লক্ষ্য সাইফ স্পোর্টিংয়ের। টুর্নামেন্টের প্রি-প্লে অফ ম্যাচে তাদের প্রতিপক্ষ মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে মঙ্গলবার বেলা তিনটায়।

টুর্নামেন্টে সাফল্যের লক্ষ্যে আটঘাট বেঁধে নেমেছে সাইফ স্পোর্টিং। চট্টগ্রাম আবাহনী থেকে সাত জন খেলোয়াড় নিয়েছে তারা, মোহামেডান থেকে এসেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে, আর এশিয়ান কোটায় খেলবেন উজবেক মিডফিল্ডার উমারজনভ আকরভ। শুধু খেলোয়াড় নয়, কোচও নিয়ে এসেছে তারা।  এএফসি কাপে দলটির উপদেষ্টা কোচের দায়িত্ব পালন করছেন উয়েফা ‘এ’ লাইসেন্স পাওয়া মারুফুল হক। আর প্রধান কোচ হিসেবে রায়ান নর্থমোর তো আছেনই।

সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নর্থমোর বললেন, ‘এএফসি কাপের জন্য আমরা বিকেএসপিতে অনুশীলন করেছি। আমাদের লক্ষ্য, খেলোয়াড়রা সমান গতিতে খেলে যেন ভালো পারফর্ম করতে পারে। কালকের ম্যাচে আমরাই ফেভারিট, আর আমরা জয়ের লক্ষ্যে মাঠে নামবো।’

অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠে কোচের কথারই প্রতিধ্বনি, ‘শুধু সাইফ নয়, দেশের ফুটবলের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমাদের দলটা ব্যালান্সড, আর আমাদের প্রস্তুতিও ভালো। তবে একটানা খেলার কারণে খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত। কাল আমাদের একটাই লক্ষ্য—জয়।’

বাংলাদেশের মাটি টিসি স্পোর্টসের অপরিচিত নয়। গত বছর চট্টগ্রামে অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। মালদ্বীপ প্রিমিয়ার লিগের রানার্সআপ দলটির কোচ মোহাম্মদ নিজাম বললেন, ‘আমরা গত বছরের মতো ভালো খেলতে চাই, জিততে চাই। সাইফের মতো আমরাও নতুন দল। আমরা ১২ দিনের প্রস্তুতি নিয়ে ঢাকায় এসেছি।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের