মেসিতে মুগ্ধ প্রতিপক্ষের গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৮, ১৫:৪৯আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৭:৩২

রিয়াল বেতিসের বিপক্ষে মেসি রবিবার রাতে ৫ গোল হজম করতে হয়েছে আন্তোনিও আদানকে। যার মধ্যে দুটো ছিল লিওনেল মেসির। যার আঘাতে বাজে একটি রাত কাটাতে হয়েছে রিয়াল বেতিস গোলরক্ষককে, সেই মেসিকেই তিনি ভাসিয়েছেন প্রশংসার জোয়ারে।

লা লিগায় বার্সেলোনা ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এসেছে রিয়াল বেতিসকে। দুর্দান্ত পারফরম্যান্সে নিজে ২ গোল করার সঙ্গে মেসি আরও দুটি করিয়েছেন সতীর্থদের দিয়ে। চমৎকার পারফরম্যান্সে সবার প্রশংসা কুড়াচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেটা এমনকি প্রতিপক্ষের গোলরক্ষক আদানের কাছ থেকেও, ‘প্রত্যেক ম্যাচে মেসি সবকিছু তছনছ করে দেয়। ও শুধু বিশ্বের অন্যতম সেরা নয়, বরং ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়।’

প্রথমার্ধে মেসিকে ভুগতে হয়েছে বেশ। তবে দ্বিতীয়ার্ধে নিজের চেনা রূপে ফিরে স্বাগতিক বেতিসকে ভাসান গোলবন্যায়। সেই প্রসঙ্গ তুলে সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক বললেন, ‘সে দুর্দান্ত। প্রথমার্ধে দেখে মনে হচ্ছিল মেসি মাঠের মধ্যে হাঁটছে...এরপর সে চারবার বল পেল, যার দুটি থেকে নিজে গোল করার পর দুটিতে করলো অ্যাসিস্ট।’

এখানেই থামলেন না আদান, মেসিকে বসালেন আরও উঁচুতে, ‘এটাই মেসি। ওকে অভিনন্দন জানানো উচিত, কারণ সে এই খেলাটাকে করেছে আরও সুন্দর।’ এবারই প্রথম নয়, আদানের মতো প্রতিপক্ষের এমন আরও অনেক খেলোয়াড় ও কোচের প্রশংসার বৃষ্টিতে ভিজেছেন বার্সেলোনা ফরোয়ার্ড।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের