চেলসিকে হারিয়ে লিগ কাপ ফাইনালে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৮, ১১:২৩আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১১:২৩

আর্সেনালের ফাইনালে ওঠার উল্লাস ম্যানচেস্টার ইউনাইটেডে চলে গেছেন নির্ভরযোগ্য তারকা অ্যালেক্সিস সানচেজ। তাকে ছাড়া মানিয়ে নেওয়ার একটা চ্যালেঞ্জ ছিল আর্সেনালের সামনে। সেটা বেশ সামলে নিয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল। ৭ বছরে প্রথমবার লিগ কাপের ফাইনালে উঠেছে তারা চেলসিকে হারিয়ে।

স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের প্রথম লেগে চেলসির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল আর্সেনাল। বুধবার ঘরের মাঠে তারা দ্বিতীয় লেগ জিতলো ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় ম্যানসিটির সঙ্গে শিরোপার লড়াই নিশ্চিত করলো তারা।

মাত্র ৭ মিনিটে ইডেন হ্যাজার্ডের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু প্রতিপক্ষকে আত্মঘাতী গোল উপহার দেন তাদের ডিফেন্ডার আন্তোনিও রুদিগার। ১২ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। গ্রানিত ঝাকার ৬৭ মিনিটের গোলে ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে লড়াইয়ের টিকিট কাটে তারা।

ওয়েঙ্গারের দল এফএ কাপের গত মৌসুমে ম্যানসিটিকে সেমিফাইনালে হারায় এবং ফাইনালে জেতে চেলসির বিপক্ষে। ফরাসি কোচের ২১ বছরের মেয়াদে প্রথমবার লিগ ট্রফি জেতার পথে চিরচেনা প্রতিদ্বন্দ্বীকে পেয়ে তাই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে আর্সেনাল। ১৯৯৩ সালে সর্বশেষ লিগ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল গানাররা। ওয়েঙ্গারের শিষ্যরা ২০১১ সালে সর্বশেষ ফাইনালে বার্মিংহ্যাম সিটির কাছে হারায় শিরোপা। ইএসপিএনএফসি, গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে