শেখ রাসেলকে উড়িয়ে সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৯

চট্টগ্রাম আবাহনীর চার গোলদাতা (বাঁ থেকে) সবুজ, আব্দুল্লাহ, সোহেল রানা ও রনি। ছবি-বাফুফে ম্যাচটা যে এমন একপেশে হবে, কে জানতো! দুই দল কাছাকাছি মানের হলেও চট্টগ্রাম আবাহনীর সামনে দাঁড়াতেই পারেনি শেখ রাসেল ক্রীড়া চক্র। স্বাধীনতা কাপের শেষ কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী জিতেছে অতি সহজে, ৪-২ গোলে।  আগামী মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ীরা খেলবে রহমতগঞ্জের বিপক্ষে।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায় নবম মিনিটে। ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। তিন মিনিট পরই অবশ্য সমতায় ফেরে শেখ রাসেল। ডিফেন্ডার খালেকুজ্জামান সবুজের বাড়ানো বলে ফরোয়ার্ড মেহবুব হাসান নয়নের জোরালো ভলি চলে যায় জালে (১-১)।

১৮ মিনিটে আবার এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। মামুনুলের কর্নার থেকে বক্সের ভেতরে বল পেয়ে জোরালো শটে গোল করেন মিডফিল্ডার সোহেল রানা। ৪২ মিনিটে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের আবার লক্ষ্যভেদ। বক্সের একটু বাইরে থেকে নেওয়া মিডফিল্ডার মোহাম্মদ আব্দুল্লাহর নিখুঁত ফ্রিকিক চলে যায় দূরের পোস্টে (৩-১)।

দুই মিনিট পর আব্দুল্লাহর আরেকটি ফ্রিকিক থেকে স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনির হেডে জয় নিশ্চিত হয় চট্টগ্রাম আবাহনীর। ৭৩ মিনিটে বদলি ডিফেন্ডার মোহাম্মদ জাভেদ গোল করলেও শেখ রাসেল আর ম্যাচে ফিরতে পারেনি।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের