‘মেসির কারণে বার্সেলোনা ১৩ জন নিয়ে খেলে’

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৯

মেসির প্রশংসায় গ্যারি লিনেকার লিওনেল মেসিতে মুগ্ধ গ্যারি লিনেকার। আর্জেন্টাইন ফরোয়ার্ড তার কাছে ‘সর্বকালের সেরা’। মেসি-ভক্ত সাবেক এই ইংলিশ তারকার মতে, বার্সেলোনা প্রত্যেক ম্যাচে ১৩ জন খেলোয়াড় নিয়ে মাঠে নামে দলে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আছেন বলে।

বার্সেলোনায় তিনিও কাটিয়েছেন তিন মৌসুম। গ্যারেথ বেলের আগে ১০৩ ম্যাচে লিনেকারের করা ৪২ গোলই ছিল কোনও ব্রিটিশ খেলোয়াড়ের সর্বোচ্চ লা লিগা গোল। বার্সেলোনায় তিনি এখনও মুগ্ধ। বার্সেলোনা ভিত্তিক ক্রীড়া দৈনিক ‍‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বার্সেলোনাকে আমি ভালোবাসি। ওদের সব ম্যাচ দেখি। আমার চার সন্তানও আমার মতো বার্সেলোনা ভক্ত।’

কাতালানদের উন্নতির নেপথ্যে তিনি অবদান দেখেন, ‘রোনালদিনহো, জাভি, (আন্দ্রেস) ইনিয়েস্তা, এবং সর্বোপরি মেসি।’ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে এরপর ভাসালেন প্রশংসার বানে, ‘মেসি অন্য গ্রহ থেকে এসেছে। ও প্রত্যেক ম্যাচে একাই চার থেকে পাঁচটি কাজ করে থাকে, যেটা আমার গোটা ক্যারিয়ারে কখনও করতে পারিনি। ও বিস্ময়কর সব কাজ করে যাচ্ছে, লিও আমার কাছে সর্বকালের সেরা।’

বিশ্বকাপ জেতা হয়নি বলে ডিয়েগো ম্যারাডোনা থেকে পিছিয়ে রাখা হয় মেসিকে। যদিও লিনেকার এই যুক্তি মানেন না, ‘কখনও ভাবিনি ম্যারাডোনার চেয়ে ভালো কাউকে আর দেখতে পাবো। সবাই বলে ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছে, কিন্তু মেসি পারেনি। তবে এটাও দেখতে হবে লিও চারটি চ্যাম্পিয়নস লিগ জিতলেও ম্যারাডোনা একবারও পারেনি।’ এরপরই বললেন, ‘বার্সেলোনা আসলে ১৩ জন খেলোয়াড় নিয়ে খেলে, কারণ ওদের মেসি আছে।’

জাতীয় দলে স্পেন খুব করে চেয়েছিল মেসিকে। কিন্তু পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বেছে নিয়েছিলেন জন্মভূমি আর্জেন্টিনাকে। যদি জাতীয় দল হিসেবে মেসি স্পেনকে বেছে নিতেন, তাহলে? ভাবনটা মাঝেমধ্যেই উঁকি মারে লিনেকারের মনে। তখন উত্তরে তিনি খুঁজে পান, ‘আর্জেন্টিনায় অভিষেক হওয়ার আগে লিও যদি স্পেনের জাতীয়তা নিতো, তাহলে স্পেন আরও অনেক কিছু জিততো। বিশ্বকাপ শিরোপা থাকতো তিনটি, তার সঙ্গে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের তিন শিরোপা।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের