রিয়ালের বিপক্ষে পিএসজিকে ফেভারিট মানছেন জাভি

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৬

রিয়াল-পিএসজি ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদো ও এদিনসন কাভানি চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-প্যারিস সেন্ত জার্মেই। শেষ ষোলোর এই লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ‘দুর্দান্ত’ হলেও ফেভারিট হিসেবে জাভি বেছে নিয়েছেন ফরাসি ক্লাবটিকে।

কঠিন মৌসুম পার করছে এবার রিয়াল। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এই মুহূর্তে পিছিয়ে আছে ১৯ পয়েন্টে। কোপা দেল রে থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে তারা। আশার আলো হয়ে জ্বলে আছে কেবল চ্যাম্পিয়নস লিগ। সেখানেও তাদের দিতে হবে কঠিন পরীক্ষা। ফর্মের তুঙ্গে থাকা পিএসজির বাধা কাটিয়ে তবে টিকে থাকতে হবে ইউরোপিয়ান প্রতিযোগিতায়। টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের মিশনে বুধবার পিএসজির মাঠে প্রথম লেগে নামবে ‘লস ব্লাঙ্কোস’। পার্ক দে প্রিন্সেসের এই ম্যাচে স্বাগতিকদের এগিয়ে রাখলেন বার্সেলোনা কিংবদন্তি।

ঘরোয়া ফুটবলে খারাপ সময় কাটালেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় রিয়ালের উন্নতি দেখছেন জাভি। তবে পিএসজির ফর্মের দিকে নজর দিয়ে সাবেক বার্সেলোনা মিডফিল্ডার ‘ফেভারিট’ তকমা সেঁটে দিলেন ফরাসি ক্লাবটির গায়ে। রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার মতে পিএসজি অসাধারণ দল, যারা নিজেদের তৈরি করেছে চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য। যদিও এই মুহূর্তে তাদের রিয়ালের মুখোমুখি দাঁড়িয়ে যাওয়াটা ভালো ব্যাপার নয়। কঠিন একটা লড়াই হতে যাচ্ছে, আমার মনে হয় ফর্মের দিক থেকে পিএসজি এখানে ফেভারিট।’

রিয়াল-পিএসজির লড়াইকে ‘সেমিফাইনাল’ উল্লেখ করে জাভি বলেছেন, ‘এটা আসলে শেষ ষোলো নয়, সেমিফাইনালের লড়াই। ড্র ভাগ্যটা ঠিক হয়নি।’ তবে প্রতিযোগিতাটা চ্যাম্পিয়নস লিগ বলে রিয়ালকে আলাদা নজরে দেখতেই হচ্ছে জাভিকে। যদিও সবদিক বিবেচনা করে ভোট দিচ্ছেন তিনি পিএসজির বাক্সেই, ‘রিয়াল মাদ্রিদ তাদের সেরাটা দেখাবে চ্যাম্পিয়নস লিগে। ওদের ডিএনএ আছে জয়, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে। এই লড়াইয়ে পিএসজি সুবিধাজনক জায়গায় আছে, তবে আমি নিশ্চিত রিয়াল তাদের সেরাটা দেখাবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের