‘আর্জেন্টিনা অনেক সম্মান হারিয়েছে, ব্যতিক্রম মেসি’

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪১

‘আর্জেন্টিনা অনেক সম্মান হারিয়েছে, ব্যতিক্রম মেসি’ আর্জেন্টিনার জাতীয় দলের বর্তমান গঠন দেখে খুশি হতে পারছেন না দিয়েগো ম্যারাডোনা। তার মতে, রাশিয়া বিশ্বকাপে প্রতিপক্ষের কাছে এবার আগের মতো সমীহ পাবে না তারা। ব্যতিক্রম থাকবেন লিওনেল মেসি। দলে পার্থক্য গড়ে দিতে পারেন কেবল তিনিই।

অনেক কাঠখড় পুড়িয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে হোর্হে সাম্পাওলির দল। বাছাইয়ের শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে হারিয়ে মূল পর্বে উঠেছে গতবারের রানার্সআপরা। এরই মধ্যে রাশিয়াতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু নাইজেরিয়ার বিপক্ষে ৪-২ গোলে হেরে যায় মেসিহীন দল। ম্যারাডোনার মতে- দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যে মেসিকে ছাড়া প্রতিপক্ষের কাছে একেবারে সাদামাটা দল, শেষ ম্যাচের ফল তারই প্রমাণ।

দিয়ারিও পপুলারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আর্জেন্টিনাকে নিয়ে বিশ্বকাপ জয়ী অধিনায়কের মূল্যায়ন, ‘ব্যতিক্রম কেবল মেসি; আর্জেন্টিনা বিশ্বের কাছে সম্মান হারিয়েছে। আমাকে যেটা বিব্রত করে, এখন আর্জেন্টিনার জন্য সমীহ আদায় করা খুব কঠিন। কেউ আমাদের ভয় করে না।’ নাইজেরিয়ার বিপক্ষে হারের কথা স্মরণ করালেন ম্যারাডোনা, ‘নাইজেরিয়ার বিপক্ষে শেষ ম্যাচে আমরা প্রায় ৮ গোল খেতে বসেছিলাম।’

ম্যারাডোনা মনে করেন, ফরোয়ার্ড বাছাইয়ে ভুল করছেন সাম্পাওলি এবং সেটা কোচ হিসেবে তার জন্য বড় ব্যর্থতা। আর্জেন্টিনার সাবেক কোচ বলেছেন, ‘বিশ্বকাপের জন্য মাউরো ইকার্দির ওপর নির্ভর করা অস্বস্তিকর, হিগুয়েইন তার চেয়ে ১০ গুণ ভালো। এটাই স্পষ্ট যে ছেলেটা (সাম্পাওলি) কিছু জানে না, বন্ধুর বাড়িতে গিয়ে কী খাবে সেটাই কেবল জানে সে। ৯ নম্বর খুঁজতে আমাদের প্রাণ যায় যায় অবস্থা, অথচ কার্লোস তেভেজের দারুণ সামর্থ্য আছে।’

আর্জেন্টিনা শ্রদ্ধা ফিরে পাওয়ার লড়াইয়ে পরের ম্যাচ খেলবে স্পেনের বিপক্ষে। আগামী ২৭ মার্চ ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে মেসিরা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী