বার্সায় মেসিকে কম খেলতে আর্জেন্টিনার পরামর্শ

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৪

বার্সায় মেসিকে কম খেলতে আর্জেন্টিনার পরামর্শ ১৪ জুন শুরু হবে বিশ্বকাপ, আর স্পেনের ঘরোয়া ফুটবল শেষ হবে ২০ মে। ব্যবধান এক মাসেরও কম। তাই বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনার কপালে দুশ্চিন্তার ভাঁজ- ব্যস্ত সূচিতে ক্লান্তি যেন চেপে না বসে লিওনেল মেসির ওপর। এজন্য বার্সেলোনায় আর্জেন্টাইন ফরোয়ার্ডকে কম করে খেলতে বলেছেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া।

লা লিগায় এবার দুর্দান্ত ফর্মে আছেন মেসি। দলকে শীর্ষে রাখতে দারুণ ভূমিকা রাখছেন তিনি। কিন্তু দেশে তাকে নিয়ে শঙ্কায় ভুগছে ফেডারেশন কর্মকর্তারা। তাপিয়া বলেছেন, ‘আমি আশা করি এই মুহূর্তের মতো একই ফর্মে থাকবে খেলোয়াড়রা। সের্হিয়ো আগুয়েরো চমৎকার খেলছে এবং সবসময় শক্তিশালী লিওনেল মেসি।’

এমন ফর্মে থাকার সমাধান দিয়ে মেসিকে বার্তাও পাঠিয়েছেন এএফএ প্রধান, ‘তাদের ফর্মে থাকাটা কোচ ও ডিরেক্টরদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা মেসির সঙ্গে কথা বলেছি, যেন সে বার্সেলোনায় সতর্ক থাকে ও কম খেলে।’

তাপিয়া আরও জানান, আগামী ৪ জুন বার্সেলোনায় কাতালুনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। এনিয়ে আলোচনা চলছে, ‘হোর্হে সাম্পাওলি বলেছেন, এটা আমাদের ও ফুটবলের জন্য ভালো একটা পরিকল্পনা। আর্থিকভাবেও গুরুত্বপূর্ণ।’ মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী