পিএসজিতেই ভালো আছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৬

বার্নাব্যুর ম্যাচের পর ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে নেইমার বার্সেলোনা ছাড়ার পর থেকে নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। মাদ্রিদের ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তার আগ্রহের কথাও জানিয়েছেন। তবে ব্রাজিলিয়ান তারকার প্যারিস সেন্ত জার্মেই ছাড়ার কোনও ইচ্ছা নেই, ফরাসি ক্লাবে সুখেই আছেন তিনি।

গত গ্রীষ্মের দলবদলে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমার যোগ দিয়েছেন পিএসজিতে। বার্সেলোনায় থাকার সময় রিয়ালের আগ্রহ কখনও সামনে আসেনি। তবে নেইমারের ন্যু কাম্প ছাড়ার পর থেকেই রিয়ালের আগ্রহের কথা শোনা যাচ্ছে স্প্যানিশ মিডিয়ায়। মাদ্রিদের এই ক্লাবটির বিপক্ষেই বুধবার রাতে মাঠে নেমেছিলেন নেইমার। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের এই লড়াইটা মোটেও ভালো কাটেনি ব্রাজিলিয়ান তারকার। সান্তিয়াগো বার্নাব্যু থেকে পিএসজিকে ফিরতে হয়েছে ৩-১ গোলের হার নিয়ে।

রিয়ালের মাঠে যখন খেলতে এসেছিলেন, তখন তার দলবদলের বিষয়টি আবার সামনে আসে। যদিও সংবাদমাধ্যমকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বর্তমান ঠিকানাতেই ভালো আছেন তিনি। ২০২২ সাল পর্য‌ন্ত ফরাসি ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করার ইঙ্গিতও দিয়েছেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড, ‘পিএসজির সঙ্গে আমার চুক্তি আছে। আমার সতীর্থদের সঙ্গে আমি ভালো আছি, আর আমার ভাবনায় সবকিছু এখন এই ক্লাবকে ঘিরে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম