চেলসি বার্সেলোনাকে জানিয়ে রাখলো তারা প্রস্তুত

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৩

উইলিয়ানের গোলের পর চেলসির উৎসব চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বার্সেলোনার মুখোমুখি হবে চেলসি। মাঝ সপ্তাহের এই লড়াইয়ের আগে হালসিটিকে ৪-০ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার সঙ্গে ইংলিশ ক্লাবটি বার্সেলোনাকে জানিয়ে রাখলো তারা প্রস্তুত।

স্টামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে মাঠে নামবে চেলসি। তার আগের সময়টা মোটেও ভালো কাটছিল না তাদের। সব প্রতিযোগিতা মিলিয়ে গত পাঁচ ম্যাচের তিনটিতে হারের মুখ দেখতে হয়েছে ব্লু’দের। তবে ঠিক সময়েই জ্বলে উঠলো প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। উইলিয়ানের জোড়া লক্ষ্যেভেদের সঙ্গে অলিভিয়ের জিরদ তার চেলসি ক্যারিয়ারের প্রথম গোল পেলে হালসিটিকে ৪-০ ব্যবধানে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।

ঘরের মাঠের লড়াইয়ের শুরুতেই এগিয়ে যায় চেলসি। দর্শকরা নড়েচড়ে বসার আগেই উইলিয়ানের লক্ষ্যভেদ। দ্বিতীয় মিনিটে লিড নেওয়া স্বাগতিকরা ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পেদ্রো জাল খুঁজে পেলে। নতুন করে জ্বলে ওঠা উইলিয়ানকে থামানো যায়নি, মিনিট পাঁচেক পর ব্রাজিলিয়ান তারকা নিজের দ্বিতীয় গোলের দেখা পেলে চেলসি এগিয়ে যায় ৩-০তে। বিরতিতে যাওয়ার আগেই লিডটা ৪-০তে দাঁড়ায় জিরদের গোলে।

আর্সেনাল ক্যারিয়ার শেষ করে এবারের শীতকালীন দলবদলে এই ফরাসি ফরোয়ার্ড যোগ দিয়েছেন চেলসিতে। এফএ কাপের ম্যাচ দিয়ে প্রথম গোলের দেখাও পেয়ে গেলেন তিনি। ৪২ মিনিটে লক্ষ্যভেদ করেন জিরদ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী