‘মেসি বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে সব জিততে চায়’

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪২

‘মেসি বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে সব জিততে চায়’ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লাউদিও তাপিয়া বিশ্বকাপের আগমুহূর্তে লিওনেল মেসিকে ‘কম খেলানোর’ অনুরোধ করেছেন বার্সেলোনার কাছে। যদিও কাতালানদের কোচ এরনেস্তো ভালভারদে কোনও প্রতিশ্রুতি দিতে পারলেন না।

দিন দুয়েক আগে আর্জেন্টাইন মিডিয়াকে তাপিয়া জানিয়েছেন, তিনি মেসির সঙ্গে যোগাযোগ করেছেন, আর বার্সেলোনা ফরোয়ার্ডকে বলেছেন ক্লাবে কম ম্যাচ খেলার, যাতে বিশ্বকাপে সতেজ হয়ে নামতে পারেন তিনি। এএফএ প্রধানের এই বক্তব্যে সমালোচনাও হয়েছে বেশ। যদিও ভালভারদে পাল্টা কোনও জবাব না দিয়ে মেসির লক্ষ্যের কথাই শুনিয়েছেন এইবারের বিপক্ষে সপ্তাহান্তের লিগ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে।

বিশ্বকাপ শিরোপার কাছে গিয়েও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি মেসির। ২০১৪ সালের আসরে ফাইনালে হারতে হয় জার্মানির বিপক্ষে। বর্ণিল এই ক্যারিয়ারে অপ্রাপ্তি বলতে এই একটি শিরোপাই। ২০১৮ বিশ্বকাপ জিতে সেই আক্ষেপ মেটাতে চান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। বিষয়টি ভালভারদেরও খুব ভালো করে জানা। তাই তাপিয়ার বক্তব্যের জবাবে বার্সেলোনা কোচ বলেছেন, ‘প্রত্যেকের ওপর আবার পূর্ণ আস্থা আছে, বিশেষ করে মেসি, যে আমাদের খেলোয়াড়। আমি জানি বার্সা ও জাতীয় দলের হয়ে সবকিছু জেতার ইচ্ছা মেসির। আমাদের হয়ে ও আর্জেন্টিনাতে লিওকে সেরা ফর্মে চাই।’

চলতি মৌসুমে দারুণ সময় কাটাচ্ছেন মেসি। সব প্রতিযোগিতা মিলে ৩৬ ম্যাচে করেছেন ২৭ গোল। এই ফর্মের মেসিকেই বিশ্বকাপে চাইছে আর্জেন্টিনা। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী