‘এখনও ইংলিশ লিগের সেরা খেলোয়াড় হবে মেসি’

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২০

মেসির সঙ্গে ফাব্রেগাস বয়স ছাড়িয়ে গেছে ৩০। এই বয়সেও যদি লিওনেল মেসি যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগে, তবু বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর লিগের সেরা খেলোয়াড় তিনি হবেন বলে মনে করেন চেলসি মিডফিল্ডার সেস্ক ফাব্রেগাস।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বার্সেলোনার মুখোমুখি হচ্ছে চেলসি। মঙ্গলবার দিবাগত রাতের এই ম্যাচ দিয়েই শৈশবের ক্লাবের সামনে দাঁড়িয়ে যাচ্ছেন ফাব্রেগাস। চেলসির হয়ে প্রথমবার মুখোমুখি হলেও আর্সেনালের জার্সিতে এর আগে তিনবার খেলেছেন তিনি বার্সেলোনার বিপক্ষে। স্টামফোর্ড ব্রিজের ম্যাচের আগে সাবেক সতীর্থ ও বন্ধু মেসির প্রশংসা ঝরল ফাব্রেগাসের কণ্ঠে।

মেসির সঙ্গে তার বন্ধুত্বটা অনেক দিনের। সেই ১২ বছর বয়সে যখন লা মাসিয়ায় অনুশীলন শুরু করেন, তখন থেকে। ফাব্রেগাস আর্সেনালে চলে গেলেও তাদের বন্ধুত্ব এখনও অটুট। সেই কারণেই স্প্যানিশ মিডফিল্ডার অনেকবার আর্জেন্টাইন ফরোয়ার্ডকে প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার কথা বলেছেন।

সময়ের পালা বদলে মেসি এখন ৩০ পেরিয়েছেন। এই বয়সেও যদিও বার্সেলোনা তারকা পাড়ি জমান ইংল্যান্ডে, তবু তাকে বিশ্বসেরা হিসেবে দেখছেন ফাব্রেগাস। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’-এ দেওয়া সাক্ষাৎকারে চেলসি মিডফিল্ডার বলেছেন, ‘কোনও সন্দেহ নেই, সে (মেসি) এখনও সেরা খেলোয়াড় হবে (ইংল্যান্ডে)।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের