‘মেসির ছায়ায় থাকতে না চাইলে নেইমারকে ফুটবল ছাড়তে হবে’

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৫

নেইমারের উদ্দেশ্যে কথাটা বলেছেন অঁরি বার্সেলোনা ছেড়ে নেইমার যোগ দিয়েছেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। শোনা যায়, লিওনেল মেসির ছায়া থেকে বের হতেই ব্রাজিলিয়ান তারকা ছেড়ে গেছেন ন্যু ক্যাম্প। কথাটা যদি সত্যি হয়, তাহলে নেইমারকে ফুটবল ছাড়ার পরামর্শ দিয়েছেন থিয়েরি অঁরি।

বার্সেলোনা ছেড়ে গেলেও মেসির ছায়া থেকে নেইমার বের হতে পারবেন না, সেটাই জানিয়েছেন ফরাসি কিংবদন্তি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিপক্ষে যেমন খেলেছেন, তেমনি বার্সেলোনার জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইও চালিয়েছেন অঁরি। সেই অভিজ্ঞতা থেকে তিনি খুব ভালো করেই জানেন মেসির সামর্থ্য। তাছাড়া সাবেক সতীর্থে তিনি মুগ্ধ সবসময়। নেইমারের চলে যাওয়ার কারণ হিসেবে যখন উচ্চারিত হয় মেসির ছায়ার কথা, তখন সেটা মানতে পারেন না সাবেক আর্সেনাল ফরোয়ার্ড।

২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে নাম লিখিয়েছেন নেইমার। বার্সেলোনায় থাকলে সবসময় মেসির ছায়াতলে থাকতে হবে তাকে, যে কারণে ব্যালন ডি’অর জেতাটা কঠিন হয়ে যাবে তার। তাই মেসির ছায়া থেকে বেরিয়ে নতুন মিশন শুরু করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। স্প্যানিশ মিডিয়ায় এমন গুঞ্জন থাকলেও নেইমার বরবারই তা উড়িয়ে দিয়েছেন। তবে এমন কিছু যদি থেকে থাকে, তাহলে অঁরি ফুটবল ছাড়ার পরামর্শ দিয়েছেন নেইমারকে।

শুধু নেইমার নয়, বিশ্বের অন্য খেলোয়াড়রাও মেসির ছায়াতলে আছেন বলে মন্তব্য তার, ‘আমি ঠিক জানি না, মেসির ছায়া থেকে বের হতেই নেইমার বার্সেলোনা ছেড়ে গেছে কিনা। আসল সত্য হলো সব খেলোয়াড়ই মেসির ছায়াতলে। তাই যদি নেইমার সেই ছায়ার নিচে থাকতে না চায়, তাহলে তার (ফুটবল বাদ দিয়ে) খেলাই পাল্টিয়ে ফেলতে হবে।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের