সুয়ারেসের লিভারপুল রেকর্ডে ভাগ বসালেন সালাহ

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৮

সালাহ ও সুয়ারেস দুর্দান্ত ফর্মে থেকে লিভারপুলের শেষ মৌসুমকে বিদায় জানান লুই সুয়ারেস। সব ধরনের প্রতিযোগিতায় ৩৭ ম্যাচ খেলে করেছিলেন ৩১ গোল। শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে সেই রেকর্ড স্পর্শ করলেন মোহাম্মদ সালাহ।

সব ধরনের প্রতিযোগিতায় এই মিশরীয় ফরোয়ার্ড ৩৭ ম্যাচে গোল করেছেন ৩১ বার। ১২টি অ্যাসিস্টও আছে তার।

চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড় দেওয়ায় লিভারপুলে তার শেষ মৌসুমে শুরু থেকে খেলতে পারেননি সুয়ারেস। তারপরও দারুণ প্রত্যাবর্তন হয়েছিল উরুগুয়ান স্ট্রাইকারের। বার্সেলোনায় যোগ দেওয়ার আগের ওই মৌসুমে ২৪টি অ্যাসিস্ট করেছিলেন তিনি।

এখনও সালাহর হাতে বেশ সময় আছে। ২৩ গোল করে এবারের প্রিমিয়ার লিগে এখন তিনি দুই নম্বরে। ২৪ গোল করে সবার শীর্ষে টটেনহ্যামের হ্যারি কেন। গোল্ডেন বুট জয়ের দৌড়ে বেশ ভালোভাবে আছেন মিশরীয় তারকা। মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের