হিগুয়েইনকে আর্জেন্টিনা দলে ফেরালেন সাম্পাওলি

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৮, ১১:২৬আপডেট : ০২ মার্চ ২০১৮, ১১:২৬

হিগুয়েইনকে আর্জেন্টিনা দলে ফেরালেন সাম্পাওলি আরেকবার আর্জেন্টিনা দলে অদল-বদল আনলেন হোর্হে সাম্পাওলি। মার্চে ইতালি ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে তিনি ফেরালেন গনসালো হিগুয়েইনকে।

গোড়ালির সমস্যা নিয়ে এখন মাঠের বাইরে হিগুয়েইন। আগামী সপ্তাহে টটেনহ্যামের বিপক্ষে জুভেন্টাসের গুরুত্বূর্ণ চ্যাম্পিয়নস লিগ ম্যাচেও তাকে নিয়ে সংশয় রয়েছে। তবে ২৩ ও ২৭ মার্চের দুটি প্রীতি ম্যাচের আগেই তার সুস্থতার ব্যাপারে আশাবাদী আর্জেন্টিনার কোচ।

সেপ্টেম্বরের পর প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন হিগুয়েইন। সিরি ‘এ’তে এই মৌসুমে ১৪ গোল করে কোচের নজর কেড়েছেন তিনি।

হিগুয়েইনের ক্লাব সতীর্থ পাউলো দিবালা জায়গা পাননি এই দলে। তার সঙ্গে বাদ পড়েছেন ইন্টার মিলান অধিনায়ক মাউরো ইকার্দি।

হিগুয়েইনের সঙ্গে দলে ফিরেছেন সের্হিয়ো আগুয়েরো। ম্যানসিটিতে দুর্দান্ত ফর্মে থাকার পুরস্কার তিনি পেলেন।

আগামী ২৩ মার্চ ইতালির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। চার দিন পর স্পেনের মুখোমুখি হবে তারা।

আর্জেন্টিনা দল: গোলরক্ষক- সার্জিও রোমেরো, নাহুয়েল গুজমান, উইলফ্রেডো কাবায়েরো; ডিফেন্ডার- নিকোলাস ওতামেন্দি, গ্যাব্রিয়েল মেরকাদো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস রোহো, রামিরো ফুনেস মোরি, ফেদেরিকো ফাজিও; মিডফিল্ডার- মার্কোস আকুনা, লুকাস বিগলিয়া, হাভিয়ের মাসচেরানো, এদুয়ার্দো সালভিও, জিওভানি ল চেলসো, লিয়ান্দ্রো পারেদেস, ম্যানুয়েল লানজিনি, আনহেল দি মারিয়া, এভার বানেগা; ফরোয়ার্ড- সের্হিয়ো আগুয়েরো, লিওনেল মেসি, গনসালো হিগুয়েইন, দিয়েগো পেরোত্তি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী