রেফারি বার্সার ‘বিপক্ষে’ থাকায় খুশি পালমাস কোচ

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৮, ১৬:৪২আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৬:৪২

লাস পালমাস কোচ পাকো হেমেস রেফারির ওপর লাস পালমাস কোচের খুশিই হওয়ার কথা। একে বক্সের বাইরে গোলরক্ষকের হাতে বল লাগলেও রেফারি আন্তোনিও মাতেও লাহোস বাঁশি বাজালেন না, এরপর তাদের পক্ষে বাঁজালেন বিতর্কিত এক পেনাল্টির বাঁশি। ম্যাচ শেষে রেফারির প্রতি নিজের ‘সন্তুষ্টির’ কথা গোপন রাখলেন না পালমাস কোচ পাকো হেমেস।

বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদের কাছে পেনাল্টিটা ‘ভূতুড়ে’। রেফারি লাহোস কেন পেনাল্টির বাঁশি বাজালেন সেই কারণ এখনও খুঁজছেন তিনি। লুকাস দিনিয়ার হ্যান্ডবলের কারণে যে পেনাল্টি ‘উপহার’ দিয়েছেন রেফারি শুরুতে সেটা ধারাভাষ্যকার পর্যন্ত বুঝতে পারেননি। রিপ্লেতে অনেকবার পরিষ্কার হয়ে অতঃপর জানা যায় ফরাসি লেফটব্যাকের হ্যান্ডবলের কারণে এই পেনাল্টি। যদিও সিদ্ধান্তটি যে বিতর্কিত, সেটা ধারাভাষ্যকার থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকদের আলোচনাতেই স্পষ্ট।

অথচ এই রেফারিংয়ে সন্তুষ্ট পালমাস কোচ হেমেস। তাতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই, দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে এসেছে নিজেদের পক্ষে। ম্যাচ শেষে তাই রেফারির প্রশংসাও ঝরল তার কণ্ঠে, ‘মাতেওকে আমি পছন্দ করি; তিনি যেভাবে রেফারিং করেন, সেটা আমার ভালো লাগে। সাধারণত আমি রেফারিদের নিয়ে কোনও কথা বলি না, সেটা যেমন নিজেদের পক্ষে এলে, তেমনি বিপক্ষে গেলে।’

রেফারির সিদ্ধান্তে পূর্ণ শ্রদ্ধা আছে হেমেসের, ‘আমি সবসময় একই জায়গা থেকে সম্মান রেখে তাদের কাজ সম্পর্কে কোনও মন্তব্য না করার চেষ্টা করি। আমার এই মনোভাবের পরিবর্তন হওয়ার কোনও কারণ আমি দেখি না।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের