গার্দিওলা মানলেন, তবে...

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০১৮, ১৬:৩১আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৬:৩১

পেপ গার্দিওলা কাতালুনিয়ার স্বাধীনতা আন্দোলনের সমর্থন দিয়ে আসছেন তিনি বরাবরই। উচ্চকণ্ঠে স্বাধীনতা আন্দোলনের পক্ষে তার অবস্থানও জানিয়েছেন পেপ গার্দিওলা। যার বড় প্রমাণ ম্যানচেস্টার সিটির ডাগ আউটে তার হলুদ রিবন পরা।

এ নিয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে অভিযুক্তও হয়েছিলেন মাঠে রাজনৈতিক বিষয় নিয়ে আসায়। সাবেক বার্সেলোনা কোচ এফএ’র অভিযোগ মেনে নিয়েছেন, ডাগ আউটে আর রিবন পরবেন না গার্দিওলা। খেলা চলাকালীন না পরলেও মাঠের বাইরে ঠিকই সমর্থন দিয়ে যাবেন তিনি কাতালুনিয়ার স্বাধীনতা আন্দোলনের। ডাগ আউটে থাকা ৯০ মিনিট শুধু হলুদ রিবন থাকবে না গার্দিওলার শরীরে, তবে ম্যানসিটির ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলন কিংবা যে কোনও সাক্ষাৎকারে কাতালান কোচ পরবেন রিবন।

মূলত, কাতালুনিয়ার স্বাধীনতা আন্দোলনের পথে সামনে থেকে নেতৃত্ব দুজন নেতাকে জেলে ঢুকিয়েছে স্প্যানিশ সরকার। তাদের মুক্তি ও স্বাধীনতার সমর্থন জানানোর প্রতীক হিসেবে গার্দিওলা ম্যানসিটির প্রত্যেক ম্যাচেই ডাগ আউটে দাঁড়াচ্ছেন হলুদ রিবন পরে।

ইংলিশ সংবাদমাধ্যমের খবর, এফএ মাঠের ফুটবলে রাজনৈতিক কোনও বিষয় আনতে রাজি নয়। তাই তারা প্রিমিয়ার লিগের ম্যাচে গার্দিওলার রিবন পরা বন্ধ করতে পারলেও ম্যানসিটির সংবাদ সম্মেলন কিংবা অন্যান্য আয়োজনে তা ঠেকাতে পারছে না। কারণ কাতালানদের সমর্থন দেওয়া গার্দিওলার পক্ষেই আছে ইংলিশ ক্লাবটি। বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম