জুভেন্টাস কোচের চোখে বার্সেলোনা-রিয়াল ফেভারিট

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০১৮, ১৮:০৩আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৮:০৩

জুভেন্টাসের শেষ আটে ওঠার আনন্দ টটেনহামের মাঠে গিয়ে শুরুতে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেও শিরোপা জেতার দৌড়ে ইতালিয়ান ক্লাবটির কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি ফেভারিট মানছেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে।

৩ মিনিটের মধ্যে ২ গোল করে ওয়েম্বলির দ্বিতীয় লেগ জিতে মাঠ ছাড়ে জুভেন্টাস। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় শেষ আটে উঠে যায় ইতালিয়ান ক্লাবটি। যাতে কোয়ার্টার ফাইনালে তারা সঙ্গী হয় রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির। এদের সঙ্গে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের। অ্যালেগ্রি তার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট এবং সামনের দিকে যাওয়ার ভালো সম্ভাবনাও দেখছেন, তবে শিরোপা জেতার লড়াইয়ে ফেভারিট হিসেবে দেখছেন বার্সেলোনা ও রিয়ালকে।

শেষ আট নিশ্চিতের পর ইতালিয়ান কোচ বলেছেন, ‘প্রথমত, এই জয়ে আমরা ভীষণ খুশি, যাতে আমরা শেষ আটে পৌঁছে গেছি। জুভেন্টাসে যোগ দেওয়ার প্রথম দিন থেকে আমি আমার লক্ষ্যের কথা বলেছি, যতটা দূরে যাওয়া সম্ভব, যেতে চাই। তবে আপনাকে চারপাশটাও দেখতে হবে। আমরা শেষ আটে পৌঁছেছি, যেখানে অনেক ভালো দল আছে।’

সবার চেয়ে স্প্যানিশ দুই ক্লাবকে এগিয়ে রাখলেন অ্যালেগ্রি, ‘লোকজন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কথা বলছে, হয়তো তারাই ফেভারিট; অবশ্য এর মানে এই নয় যে, আমরা প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখি না।’ সঙ্গে যোগ করলেন, ‘বায়ার্ন মিউনিখ আরেকটি দল, যারা সবকিছু পাল্টে দিতে পারে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান