যুব গেমস: ফুটবলের শেষ চারে সিলেট-রাজশাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৮, ১৯:১৭আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৯:১৭

ম্যাচ শেষে সিলেটের জয়ের উচ্ছ্বাস। ছবি-রবিউল ইসলাম জাতীয় যুব গেমসের সেমিফাইনালে উঠেছে সিলেট ও রাজশাহী। শুক্রবার কোয়ার্টার ফাইনালে রাজশাহী ৩-২ গোলে হারিয়েছে চট্টগ্রামকে। পরের ম্যাচে সিলেট ৩-১ গোলে জিতেছে খুলনার বিপক্ষে।  

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে দুই গোলে এগিয়েও জিততে পারেনি চট্টগ্রাম। ম্যাচের শুরুতেই চট্টগ্রামকে এগিয়ে দেন ফারুকুল ইসলাম। ৩১ মিনিটে জমির উদ্দিনের গোলে ব্যবধান হয়ে যায় দ্বিগুণ। বিরতির ঠিক আগে সজীবের লক্ষ্যভেদে স্কোরলাইন হয় ২-১।

বিরতির পর রাজশাহীর আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে পেরে ওঠেনি চট্টগ্রাম। ৬৬ মিনিটে ইমন এবং চার মিনিট পর মেহেদীর গোলে  ৩-২ ব্যবধানে এগিয়ে যায় রাজশাহী। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয়ের আনন্দে মেতে ওঠে তারা।

পরের ম্যাচে সিলেট শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। কিন্তু ২২ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করে বসেন খুলনার  রনি। প্রথমার্ধে অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি সিলেট।

তবে বিরতির পর একের পর এক আক্রমণ করে সিলেট মেতে ওঠে জয়ের উচ্ছ্বাসে। ৫০ মিনিটে রাসেল আহমেদের গোলে সমতা ফিরে আসে ম্যাচে। ৬৫ মিনিটে হেলাল আহমেদ এগিয়ে দেন দলকে। পাঁচ মিনিট পর আজিজের পাস থেকে প্লেসিং শটে দারুণ গোল করে সিলেটের জয় নিশ্চিত করেন রাসেল।

ফুটবলের দুটি সেমিফাইনালই হবে আগামী রবিবার। প্রথমটিতে মুখোমুখি হবে ঢাকা ও ‍ সিলেট। দ্বিতীয় সেমিফাইনালে রংপুরের প্রতিপক্ষ রাজশাহী। ফাইনাল হবে বুধবার। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের