ছেলেদের ফুটবলে রংপুরের ব্রোঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ১৯:৫৩আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৯:৫৩

ফুটবলে ব্রোঞ্জ জয়ী রংপুর বাংলাদেশ যুব গেমসে ছেলেদের ফুটবলে ব্রোঞ্জ পেয়েছে রংপুর বিভাগ। মঙ্গলবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রংপুর ৩-০ গোলে ঢাকা বিভাগকে হারিয়েছে।

খেলা শুরুর আগে নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আক্রমণ-পাল্টা আক্রমণে ভরা লড়াইয়ে ৪২ মিনিটের সময় এগিয়ে যায় রংপুর। মাঝমাঠ থেকে বল পেয়ে, গোলরক্ষককে কাটিয়ে গোল করেন মজিবুর রহমান জনি। পরের মিনিটে ঢাকা দারুণ একটা সুযোগ নষ্ট করলে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রংপুর।

৬৪ মিনিটে আপন চন্দ্র রায়ের গোলে দ্বিগুণ হয়ে যায় ব্যবধান। ৭৪ মিনিটে জনির দ্বিতীয় গোলে রংপুরের ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়ে যায়।

বাকি সময়ে অনেক চেষ্টা করেও ঢাকা গোলের দেখা পায়নি। তাদের সব আক্রমণই বাধা পেয়েছে রংপুরের রক্ষণদুর্গে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম