চ্যাম্পিয়নস লিগে গোলের ‘সেঞ্চুরি’তে তৃপ্ত মেসি

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০১৮, ১৯:৪০আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৬:৪১

চ্যাম্পিয়নস লিগে গোলের ‘সেঞ্চুরি’তে তৃপ্ত মেসি চেলসির বিপক্ষে জোড়া লক্ষ্যভেদ করে চ্যাম্পিয়নস লিগে গোলের ‘সেঞ্চুরি’ পূরণ করেছেন লিওনেল মেসি। ইউরোপিয়ান এই প্রতিযোগিতায় নতুন এই মাইলফলক স্পর্শ করে খুশি বার্সেলোনা ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা আগের লেগের ১-১ গোলে সমতায় থেকে। তবে ম্যাচ ঘড়ির তৃতীয় মিনিটেই কাতালানদের কোয়ার্টার ফাইনালের পথ তৈরি করে দেন মেসি। তাতে ন্যু ক্যাম্প সাক্ষী হয় তার ৯৯তম চ্যাম্পিয়নস লিগ গোলের। এরপর ৬৩ মিনিটে আর্জেন্টাইন খুদে জাদুকর দ্বিতীয়বার স্কোরশিটে নাম তুললে পান ইউরোপিয়ান প্রতিযোগিতাটির ১০০তম গোলের দেখা। নতুন এই মাইলফলক স্পর্শ করার পর নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন উয়েফা সঙ্গে।

৩-০ গোলের জয়ে ৪-১ অগ্রগামিতায় বার্সেলোনার শেষ আট নিশ্চিতের পর মেসি বলেছেন, ‘এই রকম চমৎকার একটি প্রতিযোগিতায় ১০০তম গোলে পৌঁছাতে পেরে আমি খুশি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক ভালো মানের খেলোয়াড় নিয়ে গড়া প্রতিপক্ষের বিপক্ষে জিতে এগিয়ে যাওয়াটা।’ সঙ্গে যোগ করলেন, ‘আমরা শুরুতেই গোল পেয়েছি, আর এটা গুরুত্বপূর্ণ ছিল। যা হয়েছে, সবকিছু মিলিয়ে আমি খুশি।’

২০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যাওয়ায় বার্সেলোনা কোয়ার্টার ফাইনালের পথ দেখতে শুরু করেছিল। তবে মেসি নিশ্চিত হয়েছেন তৃতীয় গোলের পর, ‘কঠিন ম্যাচ ছিল, যদিও দল হিসেবে আমরা শক্তিশালী ছিলাম। তৃতীয় গোলের পর লড়াইটা শুধু আমাদেরই হয়ে যায়।’

মেসির আগে উয়েফার মুখোমুখি হয়ে আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসা করে যান চেলসি কোচ আন্তোনিও কন্তে। বার্সেলোনা ফরোয়ার্ডকে সেই কথা জানানো হলে জবাবে তিনি বলেছেন, ‘তার কাছ থেকে এমন কিছু শুনিনি, তবে অন্যদের কাছ থেকে শুনেছি তার (কন্তের) কথা। তার অমন মন্তব্যের জন্য ধন্যবাদ।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী