আমিরাতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১৭:১৫আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৭:১৬

শিরোপা জয়ী বাংলাদেশ দল ডিয়েগো ম্যারাডোনাকে অনুশীলনে পেয়েই কি অনুপ্রাণিত বাংলাদেশ?  আগামী বছর আবুধাবিতে হবে স্পেশাল অলিম্পিক গেমস। তারই প্রস্তুতি হিসেবে সেখানে বসেছিল মেনা গেমসের আসর। বাংলাদেশ অবশ্য এই প্রতিযোগিতায় শুধু ফুটবলে অংশ নিয়েছে। কয়েক দিন আগে বাংলাদেশের অনুশীলনে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা। সেই প্রেরণা সঙ্গে নিয়ে ফুটবলের আপার ডিভিশনে স্বাগতিক আমিরাতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের দল।

স্পেশাল অলিম্পিক হলেও প্রত্যেক দল ৮ জন বুদ্ধিপ্রতিবন্ধীর পাশাপাশি ৭ জন স্বাভাবিক ফুটবলার রাখতে পেরেছে এই প্রতিযোগিতায়। গ্রুপ পর্বে আমিরাতের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর মিশরকে ২-১ ও লেবাননকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ফাইনালে স্বাগতিকরা অবশ্য পেরে ওঠেনি লাল-সবুজের দলের সঙ্গে। জয়সূচক গোলটি করেছেন আরামবাগের ফরোয়ার্ড মাহবুবুর রহমান জুয়েল। বাংলাদেশের জয়ে অবদান রাখতে পেরে তিনি উচ্ছ্বসিত, ‘আমার গোলে দল জিতেছে, তাই আমি খুব খুশি। আমরা একটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছি বলে খুব ভালো লাগছে।’

স্পেশাল অলিম্পিক বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম এই সাফল্যে আনন্দিত। তিনি বললেন, ‘আমরা ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে ফুটবলে রানার্সআপ হয়েছিলাম। এবার আমাদের আপার ডিভিশনে রাখা হয়েছিল, যেখানে শক্তিশালী প্রতিপক্ষ ছিল। তারপরও ছেলেরা ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যারাডোনার সঙ্গে দেখা হওয়ার পর শিরোপা জয়, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম