সবুজের হ্যাটট্রিকে বাংলাদেশের দারুণ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৮, ১৭:৪৭আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৯:২৩

ব্যাংকক এফসির বিপক্ষে বাংলাদেশের আক্রমণের চেষ্টা

থাইল্যান্ডে প্রথম প্রস্তুতি ম্যাচে রাচাবুড়ি মিতর ফল এফসির কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজের দল। স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজের চমৎকার হ্যাটট্রিক ব্যাংকক গ্লাস এফসির বিপক্ষে বাংলাদেশকে এনে দিয়েছে ৪-৩ গোলের স্বস্তির জয়। ২৭ মার্চ লাওসের মুখোমুখি হওয়ার সময় এই জয় অ্যান্ড্রু ওর্ডের শিষ্যদের অনুপ্রাণিত করবেই।

ব্যাংককে শুরু থেকে ডিফেন্স জমাট করে খেললেও প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে বাংলাদেশ খেলেছে পাল্টা আক্রমণ-নির্ভর। আর তাতে সাফল্যও এসেছে।

বাংলাদেশের হয়ে প্রথম গোল করেছেন আবু সুফিয়ান সুফিল। ম্যাচের ষষ্ঠ মিনিটে এই তরুণ ফরোয়ার্ড বাঁদিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে এগিয়ে দিয়েছেন দলকে। ১৭ মিনিটে ব্যাংকক সমতা ফেরানোর পর ৩০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে আবার বাংলাদেশের গোল। এবার মামুন মিয়ার পাস ধরে বাঁদিক দিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়েছেন সবুজ। বিরতির মিনিট তিনেক আগে জাফর ইকবালের পাস থেকে সবুজেরই প্লেসিং শট ৩-১ গোলে এগিয়ে দিয়েছে দলকে।

হ্যাটট্রিক ম্যান তৌহিদুল আলম সবুজ দ্বিতীয়ার্ধে একাধিক খেলোয়াড় পরিবর্তন করেছে ব্যাংকক গ্লাস, নামিয়েছে বিদেশি খেলোয়াড়। তার সুফলও পেয়েছে থাই প্রিমিয়ার লিগের দলটি। ৭৬ আর ৮২ মিনিটে পর পর দুই গোল করে সমতা নিয়ে এসেছে তারা। তবে বাংলাদেশকে জয়বঞ্চিত করতে পারেনি। ৮৭ মিনিটে সবুজের হ্যাটট্রিক গোল জয় নিশ্চিত করেছে দলের।

এই জয়ে উচ্ছ্বসিত জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু। তিনি বলেছেন, ‘দলকে যেভাবে খেলানো দরকার সেভাবেই খেলানো হচ্ছে। আগের ম্যাচে সুযোগ পেয়েও ছেলেরা গোল করতে পারেনি। তবে আজ পেয়েছে। আমরা তাই খুব খুশি।’

টিএ/এএআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম