ম্যানইউকে হারিয়ে শিরোপা জেতা হবে ঐতিহাসিক: ডি ব্রুইন

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৮, ১৫:২৯আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৬:১৯

ম্যানইউয়ের বিপক্ষে এই উদযাপন করতে চান ডি ব্রুইন এভারটনের বিপক্ষে ৩-১ গোলে জেতায় ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা থেকে একটি জয় দূরে ম্যানচেস্টার সিটি। আগামী সপ্তাহে তারা পেয়ে যেতে পারে চ্যাম্পিয়নের মর্যাদা। শনিবারের ওই ম্যাচে সিটিজেনদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিতে শিরোপা নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করতে চায় না ম্যানসিটি। এই ম্যাচ ঘিরে বেশ রোমাঞ্চ দলের তারকা কেভিন ডি ব্রুইনের মনে।

লিগ মৌসুমের ৭ ম্যাচ হাতে রেখে ১৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে ম্যানইউকে মোকাবিলা করবে ম্যানসিটি। তিন পয়েন্ট পেলে নিশ্চিত হবে ইংল্যান্ডে পেপ গার্দিওলার প্রথম লিগ শিরোপা। চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন করতে আর দেরি সইছে না সিটিজেনদের। কিন্তু সেই আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে প্রতিপক্ষ ম্যানইউ বলে।

ডি ব্রুইন বলেছেন, ‘ইউনাইটেডের বিপক্ষে এটা (শিরোপা জয়) হলে বিশেষ কিছু হবে। খুব সুন্দর একটা ব্যাপার হবে। ইউনাইটেডের বিপক্ষে জেতা হবে ভক্তদের জন্য দারুণ। ভিন্ন কিছু হবে, দুই দলের ইতিহাস জানেন। এটা হবে ঐতিহাসিক।’

শিরোপার অপেক্ষা বাড়াতে চান না বেলজিয়ান তারকা, ‘যত তাড়াতাড়ি জেতা যায় ততই ভালো। তাহলে আমরা পরের ম্যাচগুলোর দিকে মনোযোগ দিতে পারবো।’

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগের মাঝে ম্যানইউকে মোকাবিলা করবে ম্যানসিটি। আগামী বুধবার লিভারপুলের বিপক্ষে প্রথম লেগ খেলবে তারা। চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচ নিয়ন্ত্রণে না থাকলে দ্বিতীয় লেগের আগে ম্যানইউর বিপক্ষে বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দিতে পারেন গার্দিওলা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের