আত্মঘাতী গোল প্রাপ্য ছিল বার্সার

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০১৮, ১০:৪৪আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১০:৫১

উমতিতির শট নিজেদের জালে জড়ালেন মানোলাস বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জয় অনেকটা রোমার ‘উপহার’। দানিয়েল দি রোসি ও কোসতাস মানোলাসের আত্মঘাতী গোলে ৪-১ এ জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। প্রতিপক্ষের গোলে প্রথম লেগ নিয়ন্ত্রণ নেওয়ায় কোনও সমস্যা দেখছেন না বার্সা কোচ এরনেস্তো ভালভারদে।

কোচের বিশ্বাস, এই জয় বার্সার প্রাপ্য। তাদের চাপেই প্রতিপক্ষ গোল করতে বাধ্য হয়েছে। ন্যু ক্যাম্পে বুধবার শুরু থেকে বার্সাকে তাদের চেহারায় দেখা যায়নি। কিন্তু দুই আত্মঘাতী গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। সুয়ারেসের গোলটিও ছিল রোমার ডিফেন্ডারের ভুলে। বার্সার পারফরম্যান্স এক কথায় ছিল সাদামাটা এবং দুটি গোলেই ছিল প্রতিপক্ষের অবদান। তারপরও ভালভারদের মনে কোনও অস্বস্তি নেই।

ম্যাচ শেষে বার্সা কোচ বলেছেন, ‘এই মৌসুমে সব ধরনের গোল হয়েছে- যে গোলের আপনি বেশি দাবিদার সেটাও হয়েছে, আবার যেটার দাবিদার নয় সেটাও হয়েছে। আমরা এই গোলগুলোর দাবিদার ছিলাম। গোলগুলো আত্মঘাতী ছিল, এটায় কিছু যায় আসে না। আপনি যদি গোলের কাছাকাছি যেতে না পারেন তাহলেই আত্মঘাতী গোল হয়। যদি প্রতিপক্ষ আত্মঘাতী গোল করে, তাহলে আমাদের কী করার আছে?’

লা লিগায় ৯ পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনা এই মাসে কোপা দেল রে ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে এক পা দিয়ে রাখা দলটি কি ট্রেবলের স্বপ্ন দেখছে? ভালভারদের জবাব, ‘আমার এই ধরনের কোনও অনুভূতি নেই। প্রত্যেক ম্যাচ ধরে ধরে আমি জিততে চাই এবং আজ সেটা হলো। শনিবার লেহানেসের বিপক্ষে আমাদের ম্যাচ, তার পরের চিন্তা আমি করছি না।’

বড় ব্যবধানে জিতলেও সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে মানতে নারাজ ভালভারদের, ‘আমি জানি না লোকে এনিয়ে (রোমার ম্যাচ) কী ভাবছে, কিছুই শেষ হয়নি। ৩-০ কিংবা ৪-১ এ জয়ে কিছুই হয়নি।’ গোল ডটকম, মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের