মেসির সঙ্গে আরেকবার খেলতে চান রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০১৮, ২২:৪৪আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ২২:৪৪

মেসির সঙ্গে আরেকবার খেলতে চান রোনালদিনহো লিওনেল মেসি তখনও ‘বিশ্বসেরা’ হয়ে ওঠেননি। কিন্তু তার প্রতিভা ঠিকই খুঁজে পেয়েছিলেন রোনালদিনহো। ২০০৮ সালে ব্রাজিলিয়ান তারকা বিদায় নেওয়ার পর তার অভাব ভালোভাবে পূরণ করেছিলেন আজেন্টাইন ফরোয়ার্ড। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে এখন মাঝেমধ্যেই তুলনা করা হয় ম্যারাডোনা-পেলের সঙ্গে। এই মেসির সঙ্গে আবার বার্সেলোনায় খেলার অভিলাষ জেগেছে রোনালদিনহোর মনে।

পেপ গার্দিওলা কোচের দায়িত্ব নেওয়ার পর রোনালদিনহো চলে যান এসি মিলানে। মাত্র ২০ বছর বয়সেই তার শূন্যতা পূরণ করে এখন বিশ্ব কাঁপাচ্ছেন মেসি। তার সঙ্গে আরও একটু সময় না থাকার আক্ষেপ রোনালদিনহোর কণ্ঠে।

মালয়েশিয়ায় এক প্রচারণামূলক ইভেন্টে দুইবারের বর্ষসেরা ফুটবলার বলেছেন, ‘মেসি, তার সঙ্গে খেলতে খুব ভালো লাগতো। যথেষ্ট সময় তার সঙ্গে খেলতে পারিনি। সে বেশ ছোট ছিল। আরও একবার তার সঙ্গে মাঠে খেলতে পারলে দারুণ হতো।’

মেসির বার্সেলোনা এই মৌসুমে ট্রেবল জয়ের পথে। লা লিগার শীর্ষে বেশ শক্ত অবস্থানে কাতালানরা, কোপা দেল রের ফাইনালও খেলবে সপ্তাহখানেক পর। আর রোমাকে প্রথম লেগে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। রোনালদিনহোর বিশ্বাস, তিনটি শিরোপাই উঠবে বার্সার হাতে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী