ওয়েলবেকের জোড়া গোলে আর্সেনালের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০১৮, ২১:৪৩আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২১:৪৩

ড্যানি ওয়েলবেকের গোল উচ্ছ্বাস অবনমন অঞ্চলের শঙ্কায় থাকা সাউদাম্পটন দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল। ঘরের মাঠে আর্সেনালের টানা জয়ের ধারায় ইতি টানার আভাস দিয়েছিল তারা। কিন্তু পারেনি ড্যানি ওয়েলবেকের গোলের কারণে। রবিবার এমিরেটস স্টেডিয়ামে টানা পাঁচ ম্যাচ জিতলো আর্সেনাল ৩-২ গোলে।

সব ধরনের প্রতিযোগিতায় এই নিয়ে টানা ছয় ম্যাচ জিতলো গানাররা। এমিরেটস স্টেডিয়ামে এটি ছিল তাদের ১৫০তম লিগ ম্যাচ জয়। তারাই প্রথম দল হিসেবে দুটি হোম ভেন্যুতে এই কৃতিত্ব গড়লো।

মাইলফলক স্পর্শের ম্যাচে নায়ক ওয়েলবেক। অ্যালেক্স আইওবির ক্রস থেকে ৮১ মিনিটে ম্যাচ জেতানো গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। প্রথমার্ধেও গোল করেছেন তিনি। ৩৮ মিনিটে তার গোলে ২-১ এ এগিয়ে যায় গানাররা। শেন লংয়ের গোলে পিছিয়ে পড়ার পর আর্সেনালকে সমতায় ফেরান পিয়েরে এমেরিক অবেমেয়াং।

বিরতির পর বদলি নামার দুই মিনিট পর চার্লি অস্টিন সাউদাম্পটনকে সমতায় ফেরান। কিন্তু তার গোলকে মূল্যহীন করে দলকে তিন পয়েন্ট এনে দেন ওয়েলবেক।

শেষ অর্ধের ইনজুরি সময়ে দুই দলই লাল কার্ড দেখে ১০ জনের হয়েছে। জ্যাক উইলশিয়ারকে ধাক্কা দিয়ে মাঠ ছেড়েছে সাউদাম্পটনের জ্যাক স্টিফেন্স। সহিংস আচরণ করে মোহাম্মদ এলনেনি লাল কার্ড দেখলে গানাররাও হয় ১০ জনের।

এই জয়ে ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আর্সেনাল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের