ইউরোপা লিগের সেমিতে অ্যাতলেতিকোর প্রতিপক্ষ আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০১৮, ১৮:৫৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৯:০৬

ইউরোপা লিগের সেমিতে অ্যাতলেতিকোর প্রতিপক্ষ আর্সেনাল ২০০০ সালের পর প্রথমবার ইউরোপা লিগে নেমেই সেমিফাইনালে উঠল আর্সেনাল। ওইবার গ্যালাতাসারেইর কাছে ফাইনালে হারা গানাররা শেষ চারে পাচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদকে।

শুক্রবার টুর্নামেন্টের ড্র শেষে আর্সেনাল ও অ্যাতলেতিকো মাদ্রিদের সেমিফাইনাল দ্বৈরথ নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার সিএসকেএ মস্কোর মাঠে ২-২ গোলে ড্রর পর ৬-৩ অগ্রগামিতায় সেমিফাইনালের টিকিট পায় আর্সেনাল। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ফেরা নিশ্চিত করতে আর দুটি বাধা পার হতে হবে প্রিমিয়ার লিগের ছয় নম্বর দলকে।

এই লক্ষ্যে আগামী ২৬ এপ্রিল প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে অ্যাতলেতিকোকে স্বাগত জানাবে আর্সেনাল। ৩ মে ২০১০ ও ২০১২ সালের চ্যাম্পিয়নদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে নামবে আর্সেন ওয়েঙ্গারের দল।

সেমিফাইনালের আরেক ম্যাচে মার্শেই মুখোমুখি হবে রেড বুল সলজবার্গের। ২৬ এপ্রিল প্রথম লেগে মার্শেইর মাঠে খেলবে অস্ট্রিয়ান ক্লাব। ফিরতি লেগে ৩ মে তারা স্বাগত জানাবে ফরাসি ক্লাবকে। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী