ভারতে কোচের আস্থার প্রতিদান দিয়ে খুশি সাবিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৮, ২১:১১আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ২১:১৬

সাবিনা খাতুন ভারতের মহিলা ফুটবল লিগে খেলে শনিবার রাতে দেশে ফিরেছেন সাবিনা খাতুন। প্রথমবার অংশ নিয়েই ভারতে আলোড়ন তুলেছেন বাংলাদেশ অধিনায়ক। দল সেথু এফসির পক্ষে সর্বোচ্চ ছয় গোল তারই। ভারতীয় লিগে এমন পারফরম্যান্সে খুশি দেশসেরা স্ট্রাইকার।

ভিসা পেতে দেরি হওয়ায় লিগ শুরু হওয়ার ঠিক আগের দিন ভেন্যু মেঘালয়ের শিলংয়ে পৌঁছান সাবিনা ও কৃষ্ণা রানী সরকার। প্রথম ম্যাচে দল হারলেও সাবিনার খেলা মন জিতে নিয়েছে কোচের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাবিনার কারণে ইংলিশ লিগে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ তানভি হ্যান্স তেমন মাঠে নামার সুযোগ পাননি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা তো পুরো লিগেই ছিলেন ‘দর্শক’।

কোচ কল্পনা দাসকে সন্তুষ্ট করতে পেরে সাবিনা উচ্ছ্বসিত, ‘প্রথম ম্যাচে বদলি হিসেবে খেলেছিলাম। সেই ম্যাচে দল পাঁচ গোলে হারলেও আমার কিছু মুভমেন্ট কোচের ভালো লেগে যায়। পরদিন অনুশীলনেও আমার খেলা ভালো লাগে কোচের। তারপর থেকে আমি প্রতিটি ম্যাচেই শুরু থেকে খেলেছি। কোচের আস্থার প্রতিদান দিয়ে গোল পেয়েছি, দলও জিতেছে।’

ভারতীয় বংশোদ্ভূত বৃটিশ তানভি হ্যান্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তার মন্তব্য, ‘আমি নিজের যোগ্যতায় দলে জায়গা করে নিয়েছি। তানভি হ্যান্সের কাছে জায়গা হারানোর কথা কখনও মনে হয়নি। আমার বিশ্বাস ছিল, পারফর্ম করতে পারলে সুযোগ পাবোই।’

শুধু কোচ নন, কর্মকর্তারাও সাবিনার খেলায় মুগ্ধ। সেথু এফসি তো আগামী মৌসুমেও তাকে খেলাতে আগ্রহী, ‘ওরা আগামী মৌসুমেও আমাকে খেলানোর ইঙ্গিত দিয়েছে, আমার খেলার অনেক প্রশংসা করেছে। আমাদের এখানে অনেক ভালো খেলোয়াড় আছে। আমার এবারের পারফরম্যান্সের পর ভবিষ্যতে বাংলাদেশের আরও কয়েকজন ফুটবলার ভারতের লিগে খেলার সুযোগ পেতে পারে।’

২০১০ সাল থেকে জাতীয় দলে খেলা সাবিনা সবশেষে জানালেন, ‘ফুটবলই আমার প্রথম প্রেম, যতদিন পারবো ফুটবল খেলে যাবো। আপাতত বিয়ে নিয়ে কিছু ভাবছি না। ভবিষ্যতে এ বিষয়ে চিন্তা করা যাবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের