লিভারপুলের মাঠে ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ২২:৪৬আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২২:৪৬

অ্যানফিল্ড বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির প্রথম মিশনে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ৩ জুনের ওই লড়াইয়ের ভেন্যু লিভারপুলের মাঠ অ্যানফিল্ড।

রাশিয়ার বিশ্বকাপে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। গত মাসেই ‘ব্রাজিল গ্লোবাল ট্যুর’-এর অংশ হিসেবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের সূচি নিশ্চিত করেছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এবার ভেন্যুও নিশ্চিত করেছে তারা। বিশ্বকাপ প্রস্তুতিতে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে ক্রোয়োশিয়ার বিপক্ষে সেলেসাওরা নামবে অ্যানফিল্ডে।

৩ জুনের ওই ম্যাচের পর ভিয়েনার আর্নস্ট-হ্যাপেল স্টেডিয়ামে ১০ জুন ব্রাজিল মুখোমুখি হবে অস্ট্রিয়ার।

অ্যানফিল্ডে ক্রোয়েশিয়া প্রথমবার নামতে গেলেও ব্রাজিল খেলবে চতুর্থবারের মতো। আগের তিনবারের মধ্যে ১৯৬৬ সালের বিশ্বকাপে দুবার ও ১৯৯৫ সালে জাপানের বিপক্ষে একবার লিভারপুলের মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অ্যানফিল্ডের ম্যাচটি নিঃসন্দেহে দারুণ হওয়ার কথা ‘ঘরের ছেলে’ রবের্তো ফিরমিনোর। লিভারপুলের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ইতিমধ্যে তিতের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন এই ফরোয়ার্ড।

ব্রাজিল কোচ আনুষ্ঠানিকভাবে এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি। ১৪ মে দল ঘোষণা করার কথা তার। তবে সেই দলের প্রায় সব সদস্যই চূড়ান্ত বলে জানিয়ে রেখেছেন তিতে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী