মেসিকে নিয়ে আর্জেন্টিনার দুশ্চিন্তার কিছু দেখছেন না ভালভারদে

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০১৮, ১৬:৩১আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৬:৩১

মেসিকে নিয়ে আর্জেন্টিনার দুশ্চিন্তার কিছু দেখছেন না ভালভারদে মার্চের প্রীতি ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। তবে বিশ্বকাপের আগে দলের সেরা খেলোয়াড়কে নিয়ে আর্জেন্টিনার দুশ্চিন্তার কিছু দেখছেন না বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে।

চোট নিয়ে একেবারেই ঝুঁকি নিতে চায়নি আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। তাই মাংসপেশীতে সামান্য সমস্যা থাকলেও মেসিকে খেলাননি আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। ইতালির বিপক্ষে ম্যাচের পর স্পেনের বিপক্ষে মাদ্রিদের ম্যাচেও ছিলেন না বার্সেলোনা ফরোয়ার্ড, যে ম্যাচে ৬-১ গোলে বিধ্বস্ত হয় লাতিন আমেরিকার দেশটি।

মেসির ফিটনেস নিয়ে এখনও শঙ্কা কাটেনি। আর্জেন্টাইন অধিনায়ক এখনও চোটে ভুগছেন বলে মনে করছেন অনেকে, সেটা এমনকি লেহানেসের বিপক্ষে হ্যাটট্রিকের পরও। আর্জেন্টিনা দলের সেরা অস্ত্রকে নিয়ে দুশ্চিন্তা করলেও শান্ত আছেন বার্সেলোনা কোচ ভালভারদে। মেসি ফিট আছেন বলেই তার মত। একই সঙ্গে জানিয়ে রেখেছেন, বিশ্বকাপের জন্য ‘কর্মশক্তি জমা আছে’ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।

মঙ্গলবার দিবাগত রাতে সেল্তা ভিগোর বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। সেল্তার মাঠের এই ম্যাচে মেসিকে বিশ্রাম দিতে পারেন ভালভারদে। কারণ সামনের সপ্তাহান্তেই সেভিয়ার বিপক্ষে কোপা দেল রে ফাইনাল আছে কাতালানদের। তবে শুধুই বিশ্রামের জন্য, মেসির অবস্থা নিয়ে মোটেও শঙ্কিত নন ভালভারদে। সোমবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অন্য সবার মতো মেসিকেও বিশ্রাম দেওয়া হতে পারে। দুশ্চিন্তার কিছু নেই ওকে নিয়ে। আগের দিনও (ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতার ম্যাচে) ও দারুণ খেলেছে।’

এরপরই আর্জেন্টিনার উদ্দেশ্যে বলেছেন, ‘আর্জেন্টিনার মানুষজনের শান্ত থাকা উচিত, কারণ বিশ্বকাপের জন্য অনেক কর্মশক্তি জমা আছে মেসির।’

আর্জেন্টাইন ফরোয়ার্ডের এখন চাপ নেই বললেই চলে। সেভিয়ার বিপক্ষে কোপা দেল রে ফাইনাল বাদ দিলে চাপহীনভাবেই খেলতে পারবেন তিনি। কারণ বাকি থাকা লা লিগার শিরোপায় এক হাত দিয়ে রেখেছে তারা। ত্রিমুকুট জেতার যে স্বপ্ন ছিল বার্সেলোনার, সেটা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালেই ভেঙে গেছে রোমার বিপক্ষে হেরে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী