‘নতুন ফুটবল কোচ আসছেন শিগগিরই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ১৮:৩৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৮:৩৫

সংবাদ সম্মেলনে নতুন কোচের বিষয়ে কথা বলছেন বাফুফে সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ গত  মাসের শেষ দিকে লাওস সফরে বাংলাদেশ দলের সঙ্গেই ছিলেন অ্যান্ড্রু ওর্ড। তবে ২৭ মার্চ প্রীতি ম্যাচ খেলে জাতীয় দল ফিরলেও অস্ট্রেলিয়ান কোচ আর ফেরেননি। পরে ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। ফুটবলের জন্য সুখবর, নতুন কোচের জন্য বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, শিগগিরই জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন নতুন কোচ।

বুধবার রাজধানীর একটি হোটেলে সাফ ফুটবলের ড্র ও সূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘প্রধান কোচ অ্যান্ড্রু ওর্ডের সঙ্গে চুক্তি শেষ হয়েছে আমাদের। এখন একাধিক কোচের সঙ্গে আলোচনা চলছে। আমার বিশ্বাস, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে নতুন হেড কোচের সঙ্গে আমাদের চুক্তি হয়ে যাবে। এই মাসেও ক্যাম্প চলবে জাতীয় দলের। আমাদের ট্রেনার এবং অন্যান্য  কোচ আছেন। আমি তো কোনও সমস্যা দেখছি না।’

সাফ ফুটবল শুরু হবে ৪ সেপ্টেম্বর।  নেপাল, পাকিস্তান ও ভুটানের সঙ্গে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে সাফল্য পেতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বাফুফে।

এ বিষয়ে কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, ‘সাফ ফুটবলের আগে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে আমাদের। প্রস্তুতির জন্য চার মাস আছে। প্রস্তুতি দেশের পাশাপাশি বিদেশেও চলবে। নতুন কোচের সঙ্গে চুক্তি হবে শিগগিরই। কোচের সঙ্গে আলোচনা করেই পরিকল্পনা চূড়ান্ত করা হবে। অচিরেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে আপনাদের।’

টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম